ঢাবির হলে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, তদন্ত কমিটি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাবির হলে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, তদন্ত কমিটি
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪



ঢাবির হলে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, তদন্ত কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে চোর সন্দেহে তাকে আটক করে মারধরের পর হাসপাতালে মৃত্যু হলে বৃহস্পতিবার সকালে ঢাবি কতৃপক্ষ এমন পদক্ষেপ নেয়।

জানা যায়, রাত ১০টার দিকে ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জলকে চোর সন্দেহে আটক করে শিক্ষার্থীরা। এরপর তাকে কয়েক দফা পেটানো হয়। রাতে হলের ক্যান্টিনে বসিয়ে তাকে ভাতও খাওয়ানো হয়। এরপর আবারও মারধর করা হয় তাকে।

এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে শিক্ষার্থীরাই ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। এর পরপরই লাশ রেখে শিক্ষার্থীরা হাসপাতাল থেকে যে যার মতো চলে যায়।

নিহত তোফাজ্জল হোসেনের বন্ধু মো. বেলাল গাজী মর্গে তার পরিচয় শনাক্ত করেন। তিনি জানান, তোফাজ্জলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার তালুকচর দোয়ানি গ্রামে। বাবার নাম আব্দুর রহমান। বরিশাল বিএম কলেজ থেকে একাউন্টিং বিভাগে মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি। তবে ৩-৪ বছর যাবৎ তার মানসিক সমস্যা দেখা দেয়। এরপর থেকে ঢাকার বিভিন্ন জায়গায় ভবঘুরে জীবনযাপন করতেন তোফাজ্জল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশেও থাকতেন।

বাংলাদেশ সময়: ১৩:২০:২১   ৩২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


একপাশে টেলএন্ডারদের রেখে লিটনের সেঞ্চুরি, বাংলাদেশের ২৭৮
ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫
নগরকান্দায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগে আদালতে মামলা
হামাসের শীর্ষ সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরাইলের
অর্থনীতির বাস্তব চিত্র তুলে ধরবে ডিসিসিআই’র ইপিআই সূচক : তাসকীন আহমেদ
অন্তর্বর্তী আইনে দ্রুতই পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হবে: পার্বত্য মন্ত্রী
কৌশলগত অংশীদারিত্ব ও সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ-ব্রাজিল
দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমালোচনা করায় পোপ লিওকে ধন্যবাদ পেজেশকিয়ানের
টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে - বস্ত্র ও পাটমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ