দেশের ব্যাংকিংখাতে সহায়তার আশ্বাস বিশ্বব্যাংকের

প্রথম পাতা » অর্থনীতি » দেশের ব্যাংকিংখাতে সহায়তার আশ্বাস বিশ্বব্যাংকের
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪



দেশের ব্যাংকিংখাতে সহায়তার আশ্বাস বিশ্বব্যাংকের

দেশের সংস্কার চলা ব্যাংকিংখাতে বিশ্বব্যাংক সহায়তার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আমাদের ব্যাংকিংখাতে সংস্কার চলছে৷ এখানে তারা (বিশ্বব্যাংক) সাহায্য করবে৷

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ব ব্যাংকের দক্ষিণ অঞ্চলীয় ভাইস প্রেসিডেন্ট মি. মার্টিন রাইসারের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি৷

অর্থ উপদেষ্টা বলেন, স্বাস্থ্য ও জ্বালানি শক্তি খাত, খাদ্য, বন্যা ও রোহিঙ্গা শরণার্থীদের সাপোর্ট নিয়ে কথা হয়েছে৷ আমরা তাদের কাছে যে প্রস্তাবনা দিয়েছি তাতে তারা মোটামুটি ইতিবাচক৷ বিশ্বব্যাংকের সাথে অন্য দাতাসংস্থাগুলো একত্রে সমন্বয় করার কথা বলা হয়েছে৷

তিনি বলেন, কারিগরি সহায়তাসহ অন্যান্য বিষয়ে তাদের কোনো কার্পণ্য থাকবে না৷ দ্বিতীয়ত, আমাদের ব্যাংকিংখাতে সংস্কার চলছে৷ এখানে তারা সাহায্য করবে৷ বিশেষ করে বেসরকারি সেক্টরে উদ্যোক্তা বাড়ানো, তাদের বিনিয়োগে সুযোগ-সুবিধা দেখার বিষয় আলোচনা হয়েছে৷ আমরা যে সংস্কারগুলো করছি তারা সে বিষয়ে সন্তুষ্ট৷

বাংলাদেশ সময়: ১৩:২৯:৫০   ৩২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল
স্বর্ণের দামে বড় লাফ, আজ থেকেই কার্যকর
কোরিয়ার সঙ্গে সিইপিএ স্বাক্ষর, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা
জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি
বাণিজ্যমন্ত্রী–মিয়ানমার রাষ্ট্রদূত বৈঠক, বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা
স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের নীতিগত সহযোগিতার প্রশংসা বাজুসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ