সব জায়গায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক নয়: ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » সব জায়গায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক নয়: ফখরুল
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪



সব জায়গায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া ঠিক নয়: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিসি ক্ষমতা দেওয়া ঠিক নয়।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘যে সব এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেখানেই ওই ক্ষমতা (সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিসি ক্ষমতা) প্রয়োগ করা উচিত।’

এসময় অন্তবর্তী সরকারের কাছে বিষয়টি পুনর্বিবেচনা করারও কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘হাসিনা সরকারের জঞ্জাল পরিষ্কার করে সবার অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানাই।’

অনুষ্ঠানে মির্জা ফখরুল তার দলের পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলায় ছাত্র-জনতার আন্দোলনে নিহত চারজনের পরিবার এবং আহত ৪৩ জনের হাতে নগদ ১৫ লাখ টাকা তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৩:৩৭:২৪   ৫১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
জামালপুরে আধিপত্য ও বালু উত্তোলন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি সহ আহত ১১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ