ঢাবি ও জাবিতে দুজনকে পিটিয়ে হত্যা, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাবি ও জাবিতে দুজনকে পিটিয়ে হত্যা, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪



ঢাবি ও জাবিতে দুজনকে পিটিয়ে হত্যা, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘মবজাস্টিস রোধে জনসচেতনতা বাড়াতে হবে।’

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে মতবিনিময় শেষে এ প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তারা শিক্ষিত। আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। অপরাধী হলে তাকে আইনের হাতে সোর্পদ করতে হবে। কোনো মানুষ যেন হেনস্তার শিকার না হয়। সেক্ষেত্রে সাংবাদিকরা জনসচেতনাতে বাড়াতে সাহায্য করুন।’

জাহাঙ্গীর আলম বলেন, ‘পুলিশ বাহিনী কীভাবে ইমেজ ফিরে পায়, চাঁদাবাজি বন্ধ করা, ঘুষ-অনিয়ম রোধে করণীয় কী সেসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। জনবান্ধব পুলিশ বাহিনী গঠন করার প্রত্যাশা আছে আমাদের।’

তিনি বলেন, ‘সত্যিকার অপরাধীদের বিরুদ্ধেই মামলা হবে। নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয় সেটা দেখা হবে। আবার তদন্ত ছাড়া কাউকে গ্রেপ্তার যেন না হয়, সেটার কথাও বলা হয়েছে।’

মো.জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এই সময়ে পুলিশ মামলা দেয়নি। আগে পুলিশ মামলা দিয়ে ১০ জনের নাম দিয়েছে, বাকি অজ্ঞাতনামা লিখেছে। এখন পর্যন্ত পুলিশ মামলা দিচ্ছে না, সাধারণ মানুষ মামলা দিচ্ছে। যদি পুলিশ এমন মামলা দেয়, তাহলে আমার কাছে আসবেন। সাধারণ মানুষদের বলবেন, যারা সত্যিকার অপরাধী তাদের বিরুদ্ধে মামলা দিন। সাধারণ নিরীহদের বিরুদ্ধে নয়।’

বাংলাদেশ সময়: ১৬:৪৯:০১   ৩৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ
জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর
নাসিকের সীমানা সম্প্রসারণে চার ইউনিয়ন যুক্ত হচ্ছে, ৩০ দিনের মধ্যে আপত্তি আহ্বান
নারায়ণগঞ্জ কাঁচপুরে ২৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান
ভারতের কাছ থেকে ‘ব্রহ্মস’ ও ‘অস্ত্র’ ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৬
সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন
অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর
পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ কাজ করার অঙ্গীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ