সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি, ৯ জনকে পুলিশে দিল জনতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি, ৯ জনকে পুলিশে দিল জনতা
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪



সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি, ৯ জনকে পুলিশে দিল জনতা

সিলেটের কোম্পানীগঞ্জে শ্রমিকদের কাছ থেকে সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে ৯ জনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় নূর আহমদ নামে এক ব্যক্তি বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলায় অভিযুক্তরা হলেন- আবু সাঈদ রবিন (২২), শাহ জাহান আহমদ (২৯), আরিফ হাসান জুবায়ের (২৭), মো. রাজন মিয়া (২৫), দিদার হোসেন (২৫), সেলিম মিয়া (২৫), মো. রফিকুল ইসলাম (২৬), নাসির মিয়া (২৫) ও সোলায়মান (২৭)।

মামলার বাদী নুর আহমদ বলেন, রাতে আমরা খবর পাই ছাত্র সমন্বয়ক দাবি করে শ্রমিকদের কাছ থেকে চাঁদা দাবি করেছে কয়েকজন। খবর পেয়ে আমরা সরেজমিনে গিয়ে দেখি তারা দয়ার বাজারের উত্তরে নৌকা ঘাটে শ্রমিকদের সঙ্গে চিল্লাচিল্লি করছে। এ সময় তারা শ্রমিকদেরকে ৫০০-১০০০ টাকা দিতে বলছে। তখন এলাকার লোকজন নিয়ে আমরা তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করি।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান ঢাকা পোস্টকে বলেন, গত রাতে এলাকাবাসী তাদেরকে আটক করে আমাদের থানায় খবর দেন। পরে আমরা গিয়ে তাদেরকে থানায় নিয়ে এসেছি। ইতোমধ্যে তাদের ওপর একটি মামলা করা হয়েছে। সেই মামলার আলোকে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৫১:৫৫   ৩৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ