পুলিশ নয়, মামলা করছে জনগণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পুলিশ নয়, মামলা করছে জনগণ: স্বরাষ্ট্র উপদেষ্টা
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪



পুলিশ নয়, মামলা করছে জনগণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশ নয়, এখন সাধারণ জনগণ মামলা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগে পুলিশ মামলা দিতো, ১০ জনের নাম দিয়ে ১০০ জনের নাম দিতো অজ্ঞাত। কিন্তু এই সময়ে পুলিশ কোনো মামলা দিচ্ছে না, সাধারণ পাবলিকরা দিচ্ছে।

তিনি বলেন, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে মামলা করতে সাধারণ জনগণকে বলতে হবে। নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয়। তদন্ত ছাড়া কাউকেই গ্রেপ্তার না করতে বলা হয়েছে।

মবজাস্টিস রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা দুঃখজনক।

তিনি বলেন, যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তারা শিক্ষিত। আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। অপরাধী হলে তাকে আইনের হাতে সোর্পদ করতে হবে।

জনবান্ধব পুলিশ বাহিনী গঠনের প্রত্যাশা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ বাহিনী কীভাবে ইমেজ ফিরে পায়, চাঁদাবাজি বন্ধ করা, ঘুষ-অনিয়ম রোধে করণীয় বিষয় নিয়ে সভায় আলাপ-আলোচনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৫৮:৪৪   ২৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবি’র সহযোগিতা প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবি
বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নেই : ইরান
মেহেরপুরে কৃষকদের মধ্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ
খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে : তথ্যমন্ত্রী
গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করেছেন সেনাপ্রধান
প্রীতি ম্যাচে লিডসের কাছে বিধ্বস্ত লিভারপুল
ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার উদ্বোধন
প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ