শিক্ষক-শিক্ষার্থী দ্বন্দ্ব নিরসনে কাজ করে যাচ্ছি: ঢাবি উপাচার্য

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষক-শিক্ষার্থী দ্বন্দ্ব নিরসনে কাজ করে যাচ্ছি: ঢাবি উপাচার্য
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪



শিক্ষক-শিক্ষার্থী দ্বন্দ্ব নিরসনে কাজ করে যাচ্ছি: ঢাবি উপাচার্য

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, তা নিরসনে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ে ক্লাস কার্যক্রম শুরুর প্রাক্কালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ কথা জানান তিনি।

ঢাবি উপাচার্য বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীরা এক ধরনের মানসিক ট্রমার মধ্যে রয়েছে। এই ট্রমা নিরসন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব নিরসনে আমরা কাজ করে যাচ্ছি।

শিক্ষার্থীদের পড়াশোনার ঘাটতি পুষিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনের সঙ্গে আলোচনা করে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও কার্যকরভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।

এ সময় সিনেট চত্বরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শান্তির প্রতীক হিসেবে পায়রা ওড়ানো হয়। এরপর সকাল সাড়ে ১০টায় বিভিন্ন অনুষদের ক্লাস পরিদর্শন করেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। সৌহার্দ্যপূর্ণ, হৃদ্যতাপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে ক্লাস অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬:২৯:০৭   ২৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও চারাগাছ বিতরণ
চীনের সঙ্গে জিও পলিটিকাল ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে : মির্জা ফখরুল
ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি : তথ্যমন্ত্রী
ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
পুঁজিবাজারে রোডশোর প্রয়োজন নেই, ব্রোকারেজ হাউজে নিয়মিত অডিট হবে: বিএসইসি চেয়ারম্যান
ব্রক্ষপুত্র নদে অভিযান, ২০টি চায়না দুয়ারী জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস
৩০০ শয্যা ও ভিক্টোরিয়া হাসপাতালের চিকিৎসা সেবা উন্নত করার লক্ষ্যে ব্যবস্থাপনা কমিটির বৈঠক
মাদারগঞ্জে বসতবাড়িতে ভয়াবহ আগুন, নিঃস্ব কলেজ কর্মচারী
‘অপারেশন ডেভিল হান্ট’-এ আত্মগোপনে থেকে জমা দিলেন ভুয়া চিকিৎসা সনদ!
সুনামগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ