নারায়ণগঞ্জে মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪



নারায়ণগঞ্জে মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে আলোচিত মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যার একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এই রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম আল জোবায়ের স্বপ্নীল (২৮)। তিনি শহরের পাইকপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১ মার্চ নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় মাতৃসদন নামের একটি বাড়ির ৬ তালার ফ্ল্যাটে ডাকাতি করতে ঢুকে জোবায়ের। সেখানে মা রুমা চক্রবর্তী (৪৬) ও মেয়ে ঋতু চক্রবর্তীকে (২২) ছোড়া দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি। পালাতে না পেরে ফ্ল্যাটের ভেতরেই বসে থাকেন। পরে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে। ২০২৩ সালের জানুয়ারিতে মামলার অভিযোগ পত্র আদালতে দাখিল করে তদন্তকারী সংস্থা ডিবি। রোববার এই মামলার রায় ঘোষণা করেন আদালত।

রায়ে সন্তোষ প্রকাশ করে বাদী রাম প্রসাদ চক্রবর্তী বলেন, ‘আমি এই রায়ে সন্তুষ্ট। এই খুনি আমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। আমার স্ত্রীকে হত্যা করেছে। সন্তান সম্ভবা মেয়েকে হত্যা করেছে। আমি আইন উপদেষ্টার কাছে অনুরোধ করব দ্রুত যেন এই রায় বাস্তবায়ন করে।’

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি আব্দুর রহিম বলেন, ‘২২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে মামলার একমাত্র আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। মূলত আসামি দস্যুতা করতে গিয়ে এই হত্যাকাণ্ড ঘটায়।’

বাংলাদেশ সময়: ২০:১৩:৪০   ২৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ
স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ
সদরপুরে নজরুল বর্ষ উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
সদরপুরে যাত্রী সেজে অটো চুরি, অবশেষে পুলিশের হাতে চোরচক্রের ৪ সদস্য আটক
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ