নদী বাঁচাতে প্রয়োজনে সার্ককে সক্রিয় করা হবে : পানি সম্পদ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নদী বাঁচাতে প্রয়োজনে সার্ককে সক্রিয় করা হবে : পানি সম্পদ উপদেষ্টা
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪



নদী বাঁচাতে প্রয়োজনে সার্ককে সক্রিয় করা হবে : পানি সম্পদ উপদেষ্টা

দেশের নদ-নদী বাঁচাতে প্রয়োজনে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সংক্ষেপে সার্ক) সক্রিয় করা হবে। আন্তর্জাতিক অভিন্ন নদী নিয়ে নিজ দেশের স্বার্থে নয় প্রতিবেশী দেশের স্বার্থও দেখতে হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে পানি ভবনে বিশ্ব নদী দিবস উপলক্ষে অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার শিরোনামে এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

সেমিনারে নদীর জন্য সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান বক্তারা।

এ সেমিনারে পানি সম্পদ উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক নদীতে আমাদের পানির হিস্যা আছে। সেগুলোর ব্যাপারে আমরা ভারতের সাথে কথা বলব। আগে থেকে সতর্ক থাকলে এবারে বন্যায় আমাদের ক্ষতির পরিমাণ কম হত।

উজানের দেশগুলোর সাথে পানির ব্যাপারে ভাটির দেশ হিসেবে কথা বলতে হবে। অভিন্ন নদীতে বাংলাদেশের অধিকার রক্ষায় জোরালেভাবে কাজ করবে সরকার বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের নদ-নদী বাঁচাতে প্রয়োজনে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সংক্ষেপে সার্ক) সক্রিয় করা হবে। আন্তর্জাতিক অভিন্ন নদী নিয়ে নিজ দেশের স্বার্থে নয় প্রতিবেশী দেশের স্বার্থও দেখতে হবে।

সেমিনারে বক্তরা বিশ্ব নদী দিবস উদযাপন পরিষদ আয়োজিত সেমিনারে আন্তঃসীমান্ত নদী রক্ষায় নদী কমিশন, গঙ্গা-তিস্তা চুক্তিসহ মোট ৯টি সুপারিশ ও দাবি তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ১৩:৩৯:২৭   ২২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে অটোরিকশাচালক মাসুম রানা হত্যা মামলায় সন্দেহভাজন তিনজন আটক
জুলাই সনদ অস্বীকার করে সরকার জাতির সঙ্গে গাদ্দারি করছে: নাহিদ
সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে: নৌ পরিবহন মন্ত্রী
রূপগঞ্জে তিনজনকে কুপিয়ে জখম, থানায় মামলা
রাজধানীর গাবতলীর ভিএইচটি সেন্টারে ওয়ান-স্টপ সার্ভিস চালু হচ্ছে: কৃষিমন্ত্রী
ফরিদপুরের রেলওয়ের কোটি টাকার সম্পত্তি নিয়ে জামায়াত ও বিএনপির বিরোধ
কালকিনিতে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আতাউর রহমান
ফতুল্লায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, আসামি ইমামসহ ৬
কালকিনিতে কৃষি পুনর্বাসন কর্মসূচিতে বিনামূল্যে চারা ও জৈব সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ