সরকারকে বেকায়দায় ফেলতে সেনা কর্মকর্তাকে হত্যা: তারেক রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকারকে বেকায়দায় ফেলতে সেনা কর্মকর্তাকে হত্যা: তারেক রহমান
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪



সরকারকে বেকায়দায় ফেলতে সেনা কর্মকর্তাকে হত্যা: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ষড়যন্ত্রকারী-দুষ্কৃতকারীরা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানা অপতৎপরতায় লিপ্ত। সোমবার রাতে দায়িত্ব পালনকালে দুষ্কৃতকারীদের হাতে লেফটেন্যান্ট মো. তানজিম সারোয়ার নির্জনের নির্মম হত্যা তারই ধারাবাহিকতা। সেনাবাহিনীর একজন তরুণ অফিসারকে হত্যার মাধ্যমে দুষ্কৃতকারীরা তাদের অবস্থান জানান দিলো।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সেনা কর্মকর্তা তানজিম সারোয়ারের বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, এ দুষ্কৃতকারীদের কঠোর হাতে দমন করতে না পারলে দেশের মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখোমুখি দাঁড়াবে। ষড়যন্ত্রকারীরা ওত পেতে বসে রয়েছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটতে। আর সেজন্য গণতন্ত্র প্রতিষ্ঠাসহ দেশে শান্তি, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দুষ্কৃতকারীদের দমনে সব শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিবৃতিতে নির্জন হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর আহ্বান জানান। পাশাপাশি নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনাও জানান।

প্রসঙ্গত, সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় দায়িত্ব পালনকালে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে লেফটেন্যান্ট মো. তানজিম সারোয়ার নির্জন নিহত হন।

বাংলাদেশ সময়: ১২:৫৮:৩০   ২৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে অটোরিকশাচালক মাসুম রানা হত্যা মামলায় সন্দেহভাজন তিনজন আটক
জুলাই সনদ অস্বীকার করে সরকার জাতির সঙ্গে গাদ্দারি করছে: নাহিদ
সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে: নৌ পরিবহন মন্ত্রী
রূপগঞ্জে তিনজনকে কুপিয়ে জখম, থানায় মামলা
রাজধানীর গাবতলীর ভিএইচটি সেন্টারে ওয়ান-স্টপ সার্ভিস চালু হচ্ছে: কৃষিমন্ত্রী
ফরিদপুরের রেলওয়ের কোটি টাকার সম্পত্তি নিয়ে জামায়াত ও বিএনপির বিরোধ
কালকিনিতে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আতাউর রহমান
ফতুল্লায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, আসামি ইমামসহ ৬
কালকিনিতে কৃষি পুনর্বাসন কর্মসূচিতে বিনামূল্যে চারা ও জৈব সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ