হাসিনাকে ভারতের ফেরত দিতে হবে: ফারুক

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাসিনাকে ভারতের ফেরত দিতে হবে: ফারুক
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪



হাসিনাকে ভারতের ফেরত দিতে হবে: ফারুক

বন্দী বিনিময় চুক্তির অধীনে শেখ হাসিনাকে ভারতের ফেরত দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বৃহস্পতিবার (২৬) রাজধানীতে এক মানববন্ধনে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

ফারুক বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অধীনে আপনারা স্বাধীনভাবে সাংবাদিকতা করুন। আজ আবার আওয়ামী লীগের প্রেতাত্মারা বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে বিগত সরকার। আবু সাঈদের রক্তকে বাংলাদেশের মানুষ বৃথা যেতে দেবে না। বাংলার মাটিতে আওয়ামী লীগের নাম আর আসতে দেয়া হবে না।’

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে ফারুক বলেন, ‘বেনজিরের মতো লোক দিয়ে মায়েদের বুক খালি করেছেন। ১৬ বছরে তারেক রহমানের বক্তব্য কি একবারও আপনারা প্রচার করেছিলেন। মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করে। শেখ হাসিনার লজ্জা হয় না শেখ হাসিনার? ভারতীয় সীমান্তে ভাইদের গুলি করে হত্যা করা হয়, আপনারা বলতে দেননি।’

তিনি বলেন, ‘বাংলাদেশ নিয়ে কোনো কথা উচ্চারণ করা থেকে বিরত থাকেন। বন্দী বিনিময় চুক্তির অধীনে শেখ হাসিনাকে ভারতের ফেরত দিতে হবে। দিল্লীতে বসে মা মেয়ে যুক্তি করে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে মেনে নেয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘তারেক রহমান বলেছেন একটা নিরপেক্ষ ও সুষ্ঠু ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসতে চায়। এদেশে আর স্বৈরাচারী সরকার আসবে না। আসুন এমন একটা অবস্থা তৈরি করি যাতে মানুষ শান্তিতে ঘুমাতে পারে। তাই ইউনূস সরকারকে সহায়তা করতে হবে। দিনের ভোট দিনে হবে, রাতে নয়।’

এসময় অস্থিরতা সৃষ্টি না করে দেশকে গড়ে তোলার আহ্বানও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:৩৩   ২২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রামিসার বাসায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
জামালপুরে পরকীয়া সন্দেহে ১৬ ঘণ্টা গাছে বেঁধে নির্যাতন, উদ্ধার করল পুলিশ
রূপগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক মো. রায়হান কবির
গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন হবে না : ড. মঈন খান
বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নেটদুনিয়ায় ঝড় তুলেছে ‘রকস্টার’র দ্বিতীয় টিজার
জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
তথ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ঈদযাত্রার দুর্ঘটনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: নৌ প্রতিমন্ত্রী
ইউরোপা চ্যাম্পিয়ন হয়ে ৩০ বছরের শিরোপা খরা কাটাল অ্যাস্টন ভিলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ