নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করতে পারবেন সনাতন ধর্মাবলম্বীরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করতে পারবেন সনাতন ধর্মাবলম্বীরা
বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪



নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করতে পারবেন সনাতন ধর্মাবলম্বীরা

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই। দীর্ঘদিন ধরে এ দেশের সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে পূজা উদযাপন করছেন। এবারও তারা নিশ্চিন্তে পূজা উদযাপন করতে পারবেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তোপখানা রোডে ফারইস্ট টাওয়ারের ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি মো. ময়নুল ইসলাম বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। তারপরও পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের প্রায় ৫০০ থানার গাড়ি পোড়ানো হয়েছে। সেখানে গাড়ি রিপ্লেস করা হয়েছে। শুরুতে কিছুটা সমস্যা হলেও এখন সব থানার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। সব স্টেকহোল্ডারদের নিয়ে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৭:০৮:৪৬   ২৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে পরকীয়া সন্দেহে ১৬ ঘণ্টা গাছে বেঁধে নির্যাতন, উদ্ধার করল পুলিশ
রূপগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক মো. রায়হান কবির
গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন হবে না : ড. মঈন খান
বিমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নেটদুনিয়ায় ঝড় তুলেছে ‘রকস্টার’র দ্বিতীয় টিজার
জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
তথ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
ঈদযাত্রার দুর্ঘটনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: নৌ প্রতিমন্ত্রী
ইউরোপা চ্যাম্পিয়ন হয়ে ৩০ বছরের শিরোপা খরা কাটাল অ্যাস্টন ভিলা
ফরিদপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা সহায়তা মেলা সম্পন্ন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ