আগামী মাস থেকে সুপারশপগুলোতে পাটের ব্যাগ চালু হবে : বস্ত্র ও পাট উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগামী মাস থেকে সুপারশপগুলোতে পাটের ব্যাগ চালু হবে : বস্ত্র ও পাট উপদেষ্টা
রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪



আগামী মাস থেকে সুপারশপগুলোতে পাটের ব্যাগ চালু হবে : বস্ত্র ও পাট উপদেষ্টা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনে বলেছেন, সারাদেশে পাটের প্রচলন বাড়াতে হবে। আগামী মাস থেকে দেশের সুপারশপগুলোতে পাটের ব্যাগ চালুর কার্যক্রম হাতে নিয়েছে সরকার।
তিনি বলেন, ‘দেশের সকলকে নিয়ে একযোগে এ কার্যক্রম সফল করতে হবে। এতে দেশে পাটের অভ্যন্তরীন ভোগ বাড়বে।’
সচিবালয়ে আজ উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ এগ্রো-প্রসেসরস এসোসিয়েশনের (বাপা) প্রতিনিধিদল সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন।
বস্ত্র ও পাট উপদেষ্টা বলেন, পাটের মোড়কের আইনের বাস্তবায়ন আরো আগে শুরু হওয়া উচিত ছিলো, তাহলে এতদিনে পলিথিন ও প্লাস্টিকের উপযুক্ত বিকল্প পাওয়া যেতো। পাটের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে বহুমুখী পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে।
এ সময় বাংলাদেশ এগ্রো-প্রসেসরস’ এসোসিয়েশন কৃষি প্রক্রিয়াজাত পণ্যের মোড়কের বিষয়ে নানা দিক নিয়ে আলোচনা করে। পণ্যের প্যাকেজিংয়ে প্লাস্টিকের উপযুক্ত বিকল্প না থাকায় পাটের ব্যাগ চালুর কার্যক্রম বাস্তবায়ন চ্যালেঞ্জিং। এ সময় অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা প্যাকেজিংয়ে পাটের ব্যাগের চাহিদামত সরবরাহ নিশ্চিত করার ব্যাপারে অনুরোধ জানান।
উপদেষ্টা এম সাখাওয়াত বাংলাদেশ এগ্রো-প্রসেসরস’ এসোসিয়েশনের দাবীগুলো গুরুত্ব দিয়ে শোনেন। উপদেষ্টা বলেন, আপনাদের দাবীর বিষয়গুলো আমরা দেখবো। পাটজাত মোড়কের আইন বাস্তবায়ন পণ্যের বাজারজাতকরণ এবং দেশের রপ্তানিতে বিঘœ না ঘটায় সেদিকে নজর রাখা হবে। তিনি এ সময় সভায় উপস্থিত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবকে এসোসিয়েশনের দাবীগুলোর বিষয়ে কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেন।
এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ পাটের ব্যাগের সরবরাহ নিশ্চিতে শিগগিরই সংশ্লিষ্ট সকল অংশীজনদের সাথে সমন্বয় সভা করা হবে বলে জানান। পাটকে বহুমুখী ও যুগোপযোগী করে ব্যবহার করার লক্ষ্যে সকলকে কাজ করার আহবান জানান তিনি।
এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম, বাংলাদেশ এগ্রো-প্রসেসরস’ এসোসিয়েশনের সভাপতি এম এ হাশেম, সেক্রেটারি মো. ইকতাদুল হক, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২০:৫৮   ২৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ