জাল নোট আসল টাকার বান্ডিলে ঢুকিয়ে কৌশলে চালাতেন তারা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাল নোট আসল টাকার বান্ডিলে ঢুকিয়ে কৌশলে চালাতেন তারা
মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪



জাল নোট আসল টাকার বান্ডিলে ঢুকিয়ে কৌশলে চালাতেন তারা

জয়পুরহাটে জাল টাকা ও নোট তৈরির সরঞ্জামসহ দুজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটকরা আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে জাল নোট তৈরি করে আসল টাকার বান্ডিলে কৌশলে ঢুকিয়ে দিতেন বলে স্বীকার করেছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) জয়পুরহাট সদর উপজেলার বর্মণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ৩৫ হাজার ৯০০ টাকার জাল নোট, নগদ টাকা ও নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটকরা হলেন: জাল নোট ছাপানো চক্রের মূলহোতা আরাফাত আজিজুল হক (২০) কালাই উপজেলার মুলগ্রাম এলাকার আনিছুর রহমানের ছেলে ও তার সহযোগী নওগাঁর ধামইর হাট উপজেলার রাঙ্গামাটি গ্রামের আহসান উল্লাহ রিয়াদ (১৬)।

র‍্যাব সূত্রে জানা যায়, আরাফাত ও আহসান দীর্ঘ দিন ধরে জাল নোট তৈরি ও বিপণন ব্যবসার সঙ্গে জড়িত। তারা আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে জাল নোট তৈরি করে আসল টাকার বান্ডিলের মধ্যে কৌশলে ঢুকিয়ে দিতেন। এরপর আসল টাকা হিসেবে চালিয়ে তারা দিতেন বলে প্রকাশ্যে স্বীকার করেছেন আটকরা।

এ ছাড়াও তারা বিভিন্ন বিপণী বিতানে এসব জাল নোট বিক্রি করতেন বলে আটকরা জানান।

আটকদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩১:২৮   ৩২২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাদক পাচারের দৃশ্য দেখে ফেলায় বসতবাড়িতে ঢুকে গুলিবর্ষণ
রাষ্ট্রীয় সম্পদের অপচয় কমিয়ে উন্নয়ন ত্বরান্বিত করতে হবে: প্রতিমন্ত্রী
রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
জাতিসংঘের মহাসচিব পদে লড়ছেন আমিরাতের নুসেইবেহ
স্কুবা ডাইভিংয়ে স্পেশালিটি ডাইভার সার্টিফিকেট পেলেন ইরফানপুত্র বাবিল
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের
রুবিওর সঙ্গে কেন তাজ হোটেলের নিরাপত্তা প্রধানের সাক্ষাৎ করালেন জয়শঙ্কর
আ. লীগের সঙ্গে মিলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে জামায়াত : রাশেদ খান
সৌদি আরবের বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ২, আহত ৮

News 2 Narayanganj News Archive

আর্কাইভ