ডিসি নিয়োগে ঘুষের অভিযোগ তদন্তে কমিটি গঠন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডিসি নিয়োগে ঘুষের অভিযোগ তদন্তে কমিটি গঠন
বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪



ডিসি নিয়োগে ঘুষের অভিযোগ তদন্তে কমিটি গঠন

জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ এ তথ্য জানান।

তিনি বলেন, প্রকাশ হওয়া হোয়াটসঅ্যাপ ম্যাসেজগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কি না তদন্ত করা হচ্ছে। আইসিটি, আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। তদন্তের পর পদক্ষেপ নেওয়া হবে।

শারমীন এস মুরশিদ আরও বলেন, প্রশাসনে কারও দায়িত্ব অবহেলা মেনে নেওয়া হবে না। পরীক্ষা-নিরীক্ষা করতে টেকনিক্যাল টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, নাজুক সময় যাচ্ছে। আমাদের সাম্প্রদায়িক বানানোর চেষ্টা চলছে। পুলিশসহ আইনশৃঙ্খলার অন্যান্য বাহিনী ও শিক্ষার্থীরা পূজা মন্ডপের নিরাপত্তায় থাকবে। ডাটাবেজ তৈরি করা হবে। পূজার পুরাে বিষয় সার্ভে আকারে থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ও সহায়তা করবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, পাহাড়ি এলাকা সংকটজনক হওয়ায় সেখানে বেশি সময় অবস্থান করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গেল দুদিন ধরে দু-একটা জায়গায় মন্দিরে ভাঙচুর হয়েছে। যারা জড়িত তাদের আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৫১:৩৫   ৩৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এমপিদের প্রতি প্রধানমন্ত্রীর কড়া বার্তা: অপকর্মে জড়ালে কোনো ছাড় দেওয়া হবে না
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
আজকের রাশিফল
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
কালকিনিতে অবৈধ ৬ ড্রেজার ধ্বংস, একজনের কারাদণ্ড
সালথায় বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা
সদরপুরে সপ্তম উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু
ফরিদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ, তদন্ত দাবি বঞ্চিতদের
ক্ষুদে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ইছাপাশা মাদ্রাসার অভিভাবক সমাবেশ
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ