বিরল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিরল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক ২
শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪



বিরল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক ২

দিনাজপুরের বিরলে ভারতে অনুপ্রবেশের সময় সীমান্ত থেকে ২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

শুক্রবার (৪ অক্টোবর) ভোর ৫টায় বিরল উপজেলার ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপির নোনাগ্রাম ৩৩১/৪ এস পিলার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আটকরা হলেন: দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার মুর্সিদহাট মিলরোড এলাকার শ্রী রামা রায়ের ছেলে মেগনেট রায় (২৫), নীলফামারী জেলায় পলাশবাড়ী ইউনিয়নের নীলফামারী গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে লিখন রায় (১৯)।

বিজিবি জানায়, আটকরা দালাল চক্রের মাধ্যমে শুক্রবার ভোরে অবৈধভাবে কিশোরীগঞ্জ বিওপির নোনাগ্রাম ৩৩১/৪ এস পিলার সংলগ্ন এলাকার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের জন্য এসেছিলেন। খবর পেয়ে কিশোরীগঞ্জ কোম্পানির কমান্ডার নায়েক সাহাদত ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিরল উপজেলার ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপির আওতাধীন বিরল উপজেলার নোনাগ্রামের সীমান্ত পিলার ৩৩১/৪-এসের কাছে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নীলফামারী ও দিনাজপুর জেলার ২ জনকে আটক করা হয়েছে। আটকদের দিনাজপুর জেলার বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৫:০৮:১৭   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার
‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের গায়ক স্বাগত দে আর নেই
ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন ফিফার শীর্ষ পদে
১৬ আগস্ট উদ্বোধন, চার বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার
ইতিহাস গড়লেন ডেনমার্কের প্রিন্সেস ইসাবেলা
জামায়াত আমীর আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি
বোয়ালমারীতে সাপের কামড়ে প্রাণ গেল ব্যবসায়ীর
ফতুল্লায় ১০ পুরিয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জে নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভা অনুষ্ঠিত, সঠিক তথ্যভান্ডার দ্রুত সিদ্ধান্তে সহায়ক হবে: ডিসি
শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ মাহফিল: ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ