মদ্যপান অবস্থায় ১২ যুবককে আটক করল সেনাবাহিনী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মদ্যপান অবস্থায় ১২ যুবককে আটক করল সেনাবাহিনী
শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪



মদ্যপান অবস্থায় ১২ যুবককে আটক করল সেনাবাহিনী

বরিশালে মদ্যপান অবস্থায় ১২ জন যুবককে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে উজিরপুর উপজেলার এম.এ. জলিল সেতুর ওপর থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন, মো. মেহেদী হাসান, মো. শাওন, মোহাম্মদ উৎসব, মোহাম্মদ সৈকত হাসান, মো. মেহেদী হাসান, মো.সাব্বির হোসেন, মো. আরমান সিন্দিত নাহিয়ান সাহাব, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ তরিকুল ইসলাম, মো. আব্দুল্লাহ আকাশ ও মোহাম্মদ ফেরদৌস।

তাদের সবার বয়স ২০ থেকে ২২ বছর। প্রত্যেকের বাড়ি বরিশাল মেট্রোপলিটন এলাকায়।

সেনাবাহিনীর উজিরপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইয়াসির আরাফাত জানান, রাতে একটি টহল দল উজিরপুর এলাকার এম.এ. জলিল সেতুর ওপর দিয়ে যাচ্ছিল। এ সময় ব্রিজের ওপর ১২ জন যুবককে পাওয়া যায়। পরে তাদের জেরা করে নিশ্চিত হওয়া যায় তারা সবাই মদ্যপান অবস্থায় আছে। এ সময় তাদের কাছ থেকে চারটি লাইসেন্স বিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান ক্যাপ্টেন আরাফাত।

অন্যদিকে স্থানীয়রা জানান, এম.এ. জলিল সেতুর ওপর প্রায় রাতেই একদল যুবক আড্ডা দেয়। বিভিন্ন সময় সেতুর আশপাশের এলাকা এসব ছেলেরা মাদক সেবনের স্পট হিসেবে ব্যবহার করে । অনেক সময় ছিনতাইয়ের ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে। সেনাবাহিনীর এমন অভিযানের খুশি স্থানীয়রা।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, সেনাবাহিনী ১২ যুবককে আমাদের কাছে সোপর্দ করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আমারা তাদের আদালতে পাঠিয়েছি।

বাংলাদেশ সময়: ১৫:১১:৪৭   ৩২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ