হেফাজতের জন্য সবথেকে বেশি রক্ত দিয়েছেন না.গঞ্জের মাটি ও মানুষ: মাও. মামুনুল হক

প্রথম পাতা » ছবি গ্যালারী » হেফাজতের জন্য সবথেকে বেশি রক্ত দিয়েছেন না.গঞ্জের মাটি ও মানুষ: মাও. মামুনুল হক
শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪



হেফাজতের জন্য সবথেকে বেশি রক্ত দিয়েছেন না.গঞ্জের মাটি ও মানুষ: মাও. মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেন, নারায়ণগঞ্জ আন্দোলন সংগ্রামের জন্য একটি উর্বর জায়গা। ২০১৩ সালের হেফাজত ইসলামের রক্তাক্ত আন্দোলনের জন্য দেশে যদি অন্য কোন জেলার নাম আলাদা করে উল্লেখ করা হয় সেটি হবে নারায়ণগঞ্জ। এই হেফাজতের জন্য সবথেকে বেশি রক্ত দিয়েছেন নারায়ণগঞ্জের মাটি ও মানুষ। হেফাজত ইসলাম এর একটি ঘাটি হচ্ছে নারায়ণগঞ্জ।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে জেলা ও মহানগর হেফাজতে ইসলামের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত থেকে এ কথা বলেন হেফাজতের নেতা মাও. মামুনুল হক। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জেলা ও মহানগর হেফাজতের ইসলামীর নেতৃবৃন্দরা।

তিনি আরও বলেন, একটি গাছ অনেকগুলো পাতা অনেকগুলো ডাল থাকে, সামান্য বাতাসে একই গাছের ডালগুলো একে অপরের সাথে হালকা বাড়ি খায়। একইভাবে যদি আমরা সকলে একসাথে চলেই তাহলে বিভিন্ন কারণে মতবিরোধ হতে পারে। সকলের মদকে কাছাকাছি নিয়ে একসাথে চলায় আমাদের কাজ। তাই আমাদের এই কমিটি গঠন করতে কাঙ্খিত সময়ের থেকেও একটু বেশি সময় লেগেছে।

মামুনুল হক আরও বলেন, এই ঘাঁটিতে অনেকেই দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়েছেন। সেই জায়গায় আমরা হযরত ওমর ফারুক (রা) সুন্নত অনুসরণে একটি নেতৃত্ব দেওয়ার চেষ্টা করব। এখানে কেন্দ্র নেতারা আমাদের কমিটির প্রস্তাবনা পেশ করবেন। এই কমিটির ঘোষণার পর যারা নতুন ভাবে দায়িত্ব এসেছেন বা যারা পুরাতন ছিলেন, আপনাদের ব্যক্তিগত বা প্রিয়জনের চাওয়া পাওয়ার ঊর্ধ্বে গিয়ে ইসলামের চাওয়া পাওয়ার হিসেবে কাজ করবেন। আমরা কল্যাণের চিন্তাকে সামনে রেখে আগামীতে কমিটি পরিচালনা করবো।

বাংলাদেশ সময়: ২৩:০০:৪৬   ৩৭০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ী ও ধনবাড়ীতে ৭৫ কোটি টাকা নিয়ে ৫ সমবায় সমিতি উধাও, গ্রাহকদের বিক্ষোভ
উন্নত দেশ গঠনে বর্তমান সরকার কাজ করছে : গণপূর্ত প্রতিমন্ত্রী
সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই - ডেপুটি স্পীকার
সরিষাবাড়ীতে ইউএনও ও এসি-ল্যান্ডসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের
সরিষাবাড়ীতে জরাজীর্ণ সড়ক সংস্কার ও ব্রিজের দাবি
চরভদ্রাসনে মাদকবিরোধী পৃথক অভিযান, হেরোইন ও ইয়াবাসহ তিনজনের বিরুদ্ধে মামলা
নগরায়ণের মাঝে ব্যতিক্রমী উদ্যোগ: শিক্ষক-সাংবাদিকদের প্রশংসায় ভাসল কালকিনির ছাদ বাগান
চরভদ্রাসনে পদ্মার অবৈধ বাঁধ উচ্ছেদ, পুড়িয়ে ধ্বংস ২০টি চায়না জাল
আইনজীবীদের মানবিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইনমন্ত্রীর
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ