রূপগঞ্জে সন্ত্রাস চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের সমাবেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে সন্ত্রাস চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের সমাবেশ
শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪



রূপগঞ্জে সন্ত্রাস চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের সমাবেশ

রূপগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজ, লুটতরাজ, নৈরাজ্য ও দখলবাজদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ সমবেশ করেছে গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার ডহরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় ওই সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, রূপগঞ্জের কোথাও সন্ত্রাস, চাঁদাবাজ, লুটতরাজ, নৈরাজ্য ও দখলবাজী করতে দেয়া হবে না। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু এসব অন্যায়ের সাথে আপোষ করবেন না। তিনি সকলকে সুষ্ঠু ধারার রাজনীতি করার আহ্বান জানান।

গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ইয়াছিন মিয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাষ্টার। সভায় বক্তব্য রাখেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সহসভাপতি রজব আলী ফকির, যুবদলের সাধারণ সম্পাদক ওমর হোসেন, সাংগঠনিক সম্পাদক অলিউল হাসান অপু, খোরশেদ আলম, বাবু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৫১:৪০   ৩৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
অর্থনীতি ও বাজার নিয়ন্ত্রণে ব্যবহার হবে এআই প্রযুক্তি
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন ইরানের শীর্ষ নেতারা, তেহরানে লাখো মানুষের ঢল
সরিষাবাড়ীতে মরা বাড়িতে অটোভ্যান চুরি
স্বাধীন গণমাধ্যম ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তথ্য প্রতিমন্ত্রী
মেরিন ফিশারিজ একাডেমিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
সোনারগাঁয়ে অটোরিকশাচালক হত্যা মামলার আসামি গ্রেপ্তার
ফতুল্লায় ব্যবসায়ী মোতালেব হত্যায় মূলহোতাসহ ৩ জন গ্রেফতার
অসহায় রোগীদের ডায়ালাইসিস খরচ কমাতে সহযোগিতা প্রয়োজন : দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ