সোনারগাঁয়ে অপহৃত মাদ্রাসা ছাত্র উদ্ধার, গ্রেফতার ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে অপহৃত মাদ্রাসা ছাত্র উদ্ধার, গ্রেফতার ৩
শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪



সোনারগাঁয়ে অপহৃত মাদ্রাসা ছাত্র উদ্ধার, গ্রেফতার ৩

সোনারগাঁয়ে দশ বছরের শিশু আদিবকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে সিলেটের একটি আবাসিক হোটেল থেকে অপহরণকারীদেরকে গ্রেফতার ও শিশুকে উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকার মো. বাবুল মিয়ার ছেলে মো. শাহেদ (১৯),পরমেশ্বর্দী এলাকার আব্দুর রশিদের ছেলে মাহফুজ ওরফে ফরহাদ মাস্টার (৩১) ও দৌলরদী এলাকার শহিদুল্লাহর ছেলে রাইয়ান (১৮)।

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ বারী জানান, মাদ্রাসা ছাত্র আদিবের পিতা বিদেশ থাকায় তার আপন খালাতো ভাই শাহেদ ও মামাতো ভাই নাসিমসহ উপরোক্ত আসামীরা তাকে বিমান বন্দরে তার পিতার কাছে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করে। পরবর্তীতে ১০ লক্ষ টাকা মুক্তিপণের দাবিতে ভিকটিমকে সিলেটে একটি আবাসিক হোটেলে আটকে রাখে। ভিকটিমের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তি ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে ভিকটিমকে উদ্ধার সহ তিন অপহরণকারীদের গ্রেফতার করে থানা পুলিশ।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:০১   ৩৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নিল বিএনপি
চিকিৎসা ব্যবস্থার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা
চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদারে গুরুত্ব দিলেন স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ