তারেক রহমানের মামলাগুলো আইনিভাবে মোকাবিলা করা হবে: ব্যারিস্টার কায়সার

প্রথম পাতা » আইন আদালত » তারেক রহমানের মামলাগুলো আইনিভাবে মোকাবিলা করা হবে: ব্যারিস্টার কায়সার
রবিবার, ৬ অক্টোবর ২০২৪



তারেক রহমানের মামলাগুলো আইনিভাবে মোকাবিলা করা হবে: ব্যারিস্টার কায়সার

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন, ‘তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল। তাই তার বিরুদ্ধে মামলাগুলো আইনিভাবেই মোকাবিলা করা হবে।’

রোববার (৬ অক্টোবর) সুপ্রিম কোর্ট বার ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান। তিনি যথাসময়ে দেশে ফিরে এসে সামনে থেকে দলের নেতৃত্ব দিবেন।

তিনি বলেন, ‘যেসব বিচারপতি হাইকোর্টকে রাজনীতিকরণ করায় অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শনিবার প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়ে এসেছে বিএনপি। আমরা আইনজীবী হিসেবে আইন অঙ্গনের মানুষ হিসেবে এই দাবির সঙ্গে একমত। যেসব বিচারপতি কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছেন, তাদের বিরুদ্ধে আশা করি কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে।’

প্রসঙ্গত, সম্প্রতি লন্ডন থেকে দেশে ফিরেছেন কায়সার কামাল।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:৩৭   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


ফরিদপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের রায় : চিফ প্রসিকিউটর
হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
বোয়ালমারীতে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে ২ জনের সশ্রম ‌কারাদণ্ড
মাদারগঞ্জে দুই খুনের মামলা, ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
বোয়ালমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় তিন যুবকের যাবজ্জীবন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ