জুলাই অভ্যুত্থানে নিহত ১০৫ জন শিশুর পরিবারকে সহায়তা করা হবে: উপদেষ্টা শারমীন মুরশিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই অভ্যুত্থানে নিহত ১০৫ জন শিশুর পরিবারকে সহায়তা করা হবে: উপদেষ্টা শারমীন মুরশিদ
রবিবার, ৬ অক্টোবর ২০২৪



জুলাই অভ্যুত্থানে নিহত ১০৫ জন শিশুর পরিবারকে সহায়তা করা হবে: উপদেষ্টা শারমীন মুরশিদ

বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থী-জনতাকে মোট ৮২,৭৪,৭৯৮/- টাকার সেবা প্রদান করা হয়েছে। ডিসেম্বর, ২০২৪ এর মধ্যে বাংলাদেশ সরকারের নিকট বাজেট সাপোর্টে যুক্ত হবে ৭৫০ মিলিয়ন ইউএসডি,যার একটি বিষয় পলিসি পর্যায়ে বাস্তবায়ন এ মন্ত্রণালয় করছে। জুলাই অভ্যুত্থানে নিহত ১০৫ জন শিশুর পরিবারকে অনুন্য ৫০,০০০/- টাকা করে সহায়তা করা হবে। এছারা বিগত আন্দোলনে আহত শিক্ষার্থী-জনতার মধ্যে বিনামূল্যে হুইল চেয়ার ও হিয়ারিং এইড প্রদান করা হবে বলে জানান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

আজ (রবিবার) এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর সভাকক্ষে বর্তমান সরকারের দু’মাস পুর্তিতে মন্ত্রণালয় দুটির কার্যক্রম সম্পর্কে প্রেস ব্রিফিংএ তিনি এসব কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর সচিব নাজমা মোবারেক এসময় উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-শ্রমিক-জনতার পুনর্বাসন/চিকিৎসার জন্য ৫ মিলিয়ন ইউএস ডলার এর বরাদ্দ প্রদানের বিষয়ে এ মন্ত্রণালয়ের আবেদনটি ইআরডির মাধ্যমে বিশ্বব্যাংকে প্রেরণ করা হয়েছে, যা শীঘ্রই অনুমোদিত হবে মর্মে আশা করা যাচ্ছে। https://mis.bhata.gov.bd/AntiDiscriminationStudentMovement এই URL (Uniform Resource Locator) এর মাধ্যমে আগামী ১৫/১০/২০২৪ হতে ৩১/১০/২০২৪ তারিখের মধ্যে জুলাই অভ্যুত্থানে সকল আহত/নিহত ছাত্র-শমিক-জনতার তথ্যাদি নিজ উদ্যোগে অনলাইনে দাখিল করার বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে ।

তিনি আরো বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর ১২ টি মানসম্মত ডে কেয়ার সেন্টার করা হয়েছে কর্মজীবী মায়েদের জন্য। সরকারি প্রতিষ্ঠানেও একটি করে ডে কেয়ার কর্ণার থাকবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন শিশু পরিবারসহ নারী ও শিশুদের সকল আবাসস্থলের নিরাপত্তা ব্যবস্থার ওপর Standard operating Procedure (SOP) তৈরির কাজ চলমান রয়েছে জানান তিনি।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর সচিব বলেন, গত ২৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. তারিখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ মনিটরিং কার্যক্রম শক্তিশালীকরণের রূপরেখা প্রণয়ন, বিদ্যমান আইন ও বিধির সংস্কার, বিদ্যমান কমিটিসমূহের সংস্কার, ৬৪টি জেলায় কুইক রেসপন্স টীম গঠন ও তা উপজেলা পর্যায়ে সম্প্রসারন প্রভৃতি বিষয়ে সুপারিশ প্রদানের জন্য অতিরিক্ত সচিব (কার্যক্রম)-কে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৩৩:১৩   ৩২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক ছড়ায়, চালক নিহত
চট্টগ্রাম বন্দরে ভাসমান গুদামের বিরুদ্ধে যৌথ অভিযান, ২৪ জেলের কারাদণ্ড
সোনারগাঁয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনের ৬ মাস করে কারাদণ্ড
যানজট নিরসনে অবৈধ পার্কিং উচ্ছেদ, রাতে ট্রাক-কাভার্ডভ্যান চলাচলের সিদ্ধান্ত
মালদ্বীপে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের আহ্বান
নাগরিকের ঘরে গিয়ে সমস্যা শুনলেন, সমাধানে তাৎক্ষণিক উদ্যোগ ববি হাজ্জাজের
জামালপুরে ৩৪ পিস চায়না দুয়ারী জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস
আলফাডাঙ্গায় সরকারি যাচাই-বাছাই কমিটিতে আওয়ামী লীগ নেতা, সদস্য মনোনয়ন নিয়ে জনমনে প্রশ্ন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ