সরিষাবাড়ীতে গ্রীস্মকালীন কাবাডি ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে গ্রীস্মকালীন কাবাডি ফাইনাল খেলা অনুষ্ঠিত
মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪



সরিষাবাড়ীতে গ্রীস্মকালীন কাবাডি ফাইনাল খেলা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে আন্তঃ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ তম জাতীয় গ্রীস্মকালিন ক্রীড়া প্রতিযোগিতা উপজেলা পর্যায়ের কাবাডি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গ্রীস্মকালীন কাবাডি বালক ও বালিকা দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার কাবাডি ফাইনাল খেলার উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হোসেন, একাডেমিক সুপার ভাইজার এ টি এম রহুল আমিন বেগসহ বিভিন্ন স্কুল, মাদ্রাসার শারীরিক শিক্ষকরা।

বালকদের কাবাডি খেলায় রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়কে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হন ভাটারা উচ্চ বিদ্যালয়। বালিকাদের কাবাডি খেলায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হন সালেমা খাতুন উচ্চ বিদ্যালয়।

বাংলাদেশ সময়: ২২:২৫:৪৫   ২৬২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরিষাবাড়ীতে কৃষকদলের নেতা ইয়াবাসহ গ্রেফতার
সাভারে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগে ৪ জন গ্রেফতার
সুনামগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি
হাজারো ডিসেম্বর চলে যাবে হাসিনা দেশে ফিরবে না : রাশেদ খান
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
এ দেশ, এ মাটিতে সবার অধিকার সমান : সমাজকল্যাণমন্ত্রী
বিএনপি নেতাকর্মীরা সকল ধর্মের মানুষের সঙ্গে অভিন্ন - স্থানীয় সরকারমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ