ভূমিসেবা নিশ্চিতে মাঠকর্মীদের কাজে লাগাতে হবে : ভূমি উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভূমিসেবা নিশ্চিতে মাঠকর্মীদের কাজে লাগাতে হবে : ভূমি উপদেষ্টা
মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪



ভূমিসেবা নিশ্চিতে মাঠকর্মীদের কাজে লাগাতে হবে : ভূমি উপদেষ্টা

ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ তৃণমূল মানুষের দোর-গোড়ায় কাঙ্খিত ভূমিসেবা পৌঁছে দিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ের কর্মীদের কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, ‘এতে করে সাধারণ মানুষের মধ্যে ভূমি নামজারি, ভূমি কর পরিশোধ ও হোল্ডিং নম্বর প্রাপ্তির ভয়-ভীতি ও সংশয় দূর হবে’।
ভূমি উপদেষ্টা আজ ভূমি ভবনে ভূমি মন্ত্রণালয়ের বিশেষ কর্মসূচি স্বয়ংক্রিয় ভূমি প্রশাসন ও ব্যবস্থাপনা পদ্ধতি (এলামস) এবং ভূমি রাজস্ব মামলা ব্যবস্থাপনা বিষয়ক পৃথক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
এ এফ হাসান আরিফ বলেন, ভূমি সেবা কার্যক্রম নিয়ে সাধারণ মানুষ বিশেষত গ্রামীণ জনপদের মানুষের মধ্যে অসন্তোষ ও হতাশা রয়েছে এবং সরকারের চলমান আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়েও জনগণের জানার সীমাবদ্ধতা রয়েছে।
তিনি বলেন, প্রতিদিন অসংখ্য মানুষ ভূমি সেবার জন্য ভূমি ভবনের কল সেন্টারে ফোন করে থাকেন। তিনি তাদের নাম, পেশা, অঞ্চল, কাঙ্ক্ষিত সেবার ধরণ নিয়ে গবেষণা ও এনালাইসিস করার পরামর্শ দেন। এতে করে ভূমি পরিসেবা কাজ সঠিকভাবে পরিচালনা ও সেবার মানোন্নয়ন ঘটানো সহজ হবে।
উপদেষ্টা বলেন, প্রবাসীগণ দেশে জমি কিনে বাড়ি ঘর নির্মাণ করেন। তাদের জায়গা-জমি প্রায়ই মামলাবাজরা দখল করে হয়রানি করে থাকে।
তিনি প্রবাসীদের ভূমি সেবাদান কার্যক্রমে বিশেষ গুরুত্ব দিয়ে সহায়তাদানের নির্দেশনা দিয়ে বলেন, একটি শ্রেণি রাষ্ট্রীয় সম্পত্তি দখলের জন্য ভূমি মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করে। কিন্তু মামলার নোটিস মন্ত্রণালয় যথাসময়ে না পাওয়ায় সমস্যা সৃষ্টি হয়। এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে সদা সজাগ থাকতে হবে।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ, মো: এমদাদুল হক চৌধুরী ও মাইসফ্ট হেভেন (বিডি) লি. এর ব্যবস্থাপনা পরিচালক মো: মোফাখ্খারুল ইসলাম।
এরআগে নব নিযুক্ত ভূমি সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ ভূমি ভবনে স্থাপিত ভূমি নাগরিক সেবাকেন্দ্র ও কল সেন্টার পরিদর্শন করেন এবং ভূমি সংক্রান্ত নাগরিক সেবা কার্যক্রম প্রত্যক্ষ করেন।
তিনি কেন্দ্রের কর্মীদের সাথে প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা ও সমস্যাবলী নিয়ে কথা বলেন এবং হয়রানিমুক্ত ভূমি সেবা ও কাজের গুণগত মান বজায় রাখার পরামর্শ দেন। তিনি ভূমি সেবায় সাইবার নিরাপত্তা বিষয়ক এক কর্মশালায়ও যোগদান করেন।

বাংলাদেশ সময়: ২২:৫১:০০   ২৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে ALOHA Bangladesh-এর সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
মধ্যরাতে গোরস্থানে আগুন: পুড়ে মুছে গেল কবরের চিহ্ন, আলফাডাঙ্গায় চাঞ্চল্য
গজারিয়ায় শিক্ষার্থী হিমেলকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন
ফরিদপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিআরডিবির উদ্যোগে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ
ফরিদপুরে গার্ডিয়ান লাইফ এর “হাফ ইয়ার্লি বিজনেস ডেভেলপমেন্ট সামিট” অনুষ্ঠিত
সদরপুরে পদ্মা ও আড়িয়াল খার ভয়াবহ ভাঙন: বিলীনের ঝুঁকিতে ১০টি গ্রাম
নারায়নগন্জ সদরে শব্দদূষণবিরোধী অভিযান, ৪ যানবাহনকে জরিমানা
শহীদ মিনারে জনগণের ভালোবাসায় সিক্ত শিল্পী মুস্তাফা মনোয়ার
উত্তর কোরিয়া ইস্যুতে দক্ষিণ কোরিয়া-ইউক্রেনের বৈঠক
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ এস এম ফয়েজউদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ