দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪



দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান

দুর্গাপূজা উদযাপনে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল।
আজ বৃহস্পতিবার ঢাকার শাহীনবাগ এলাকায় ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় মোহাম্মদ মুসা সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির সভাপতি, পুরোহিত ও সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করেন।

ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান পূজা উদযাপনের সামগ্রিক প্রস্তুতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশ একটি শান্তি প্রিয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্ম, বর্ণ ও পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে। সম্প্রীতির এই মিলন মেলায় নির্বিঘ্নে পূজা উদযাপনে সর্বত্র সুন্দর পরিবেশ বজায় রয়েছে বলে তিনি মত প্রকাশ করেন। তবে সুযোগ সন্ধানীরা যেন কোন অপতৎপরতা চালাতে না পারে, সে লক্ষ্যে নৌবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। পূজা উপলক্ষ্যে সকল পূজা মণ্ডপের সুরক্ষার্থে যৌথ বাহিনীর টহল কার্যক্রম চলমান রয়েছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী নৌবাহিনী সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনে সবার নিরাপত্তা নিশ্চিতকল্পে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। পূজা উপলক্ষ্যে ইতোমধ্যে বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় জেলার বিভিন্ন স্থানে টহল জোরদারের পাশাপাশি, জেলা ও উপজেলা পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনী, কোস্ট গার্ড, র‌্যাব, পুলিশ, আনসার ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধির সমন্বয়ে কন্ট্রোল রুম স্থাপন করেছে। যে কোন নাশকতা কিংবা অপতৎপরতা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।

দেশের সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করছে বলে মনে করেন রিয়ার এডমিরাল মুসা। পাশাপাশি তিনি সকলের সহযোগিতা ও পারস্পারিক সম্প্রীতি বজায় রাখার আহবান জানান।

এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৪:২৯   ২৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রীর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য গ্রেফতার, আদালতে সোপর্দ
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
গণভোটের ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ