হাতবদল ও চাঁদাবাজির জন্য ডিমের দাম বেড়েছে: ফরিদা আখতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাতবদল ও চাঁদাবাজির জন্য ডিমের দাম বেড়েছে: ফরিদা আখতার
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪



হাতবদল ও চাঁদাবাজির জন্য ডিমের দাম বেড়েছে: ফরিদা আখতার

হাতবদল ও চাঁদাবাজির জন্য ডিমের দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ডিম দিবসের এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ফরিদা আখতার বলেন, সিন্ডিকেটের কারণেই ডিমের বাজার নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। ডিমের দাম বাড়ার মূল কারণ সিন্ডিকেট।

তিনি বলেন, বন্যার কারণে দেশের অনেক খামার নষ্ট হয়েছে। এসব খামার উৎপাদনে যেতে কিছুটা সময় লাগছে। সব মিলিয়ে সরবরাহে সমস্যা হচ্ছে।

মৎস্য উপদেষ্টা আরও বলেন, সব বিষয় মাথায় নিয়েই সরকার কাজ করছে। বাজারে নিয়মিত অভিযান চলছে। ইতোমধ্যে পাইকারিতে কিছুটা দাম কমছে। দ্রুতই দাম নাগালে আসবে।

তিনি বলেন, ডিমের উৎপাদন বাড়াতে গ্রামীণ নারীদের হাঁস-মুরগি পালনে উৎসাহিত করতে হবে। আগে তারা হাঁস-মুরগি পালন করে গ্রামেই পাইকারদের কাছে ডিম বিক্রি করতেন। সেই অবস্থা আবার ফিরিয়ে আনতে হবে।

ফরিদা আখতার বলেন, রমজানে ডিমের ব্যবহার কমে যায়। তাই মজুদ নয় চাহিদার আলোকে কোল্ডস্টোরেজ করার চিন্তা করতে হবে। এছাড়া ডিমকে অত্যাবশ্যকীয় খাদ্য হিসেবে ঘোষণা করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭:০৫:০২   ১৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রাজশাহী মেডিকেলে হামের প্রাদুর্ভাব পরিস্থিতি পরিদর্শন, দ্রুত টিকা সরবরাহের তাগিদ
যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর
ধর্মমন্ত্রীর সাথে সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক
সোনারগাঁয়ে জ্বালানি তেল বিক্রি তদারকিতে সভা, ট্যাগ অফিসার নিয়োগ
এডিসের প্রজননস্থল ধ্বংসে বন্দরে পরিচ্ছন্নতা অভিযান
প্রথমবারের মতো সিদ্ধিরগঞ্জে অফিস করলেন সাখাওয়াত
জামালপুরে নিয়ম ভেঙে এক সংযোগে দুই সেচ পাম্প, হুমকিতে ভূগর্ভস্থ পানির স্তর
বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন জানিয়েছে আইএলও
ইউএনওর উদ্যোগে জ্বালানি সংকট কাটিয়ে স্বস্তি ফিরল সালথায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ