হারাম উপার্জন নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী

প্রথম পাতা » ছবি গ্যালারী » হারাম উপার্জন নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪



হারাম উপার্জন নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী

হালাল উপার্জনে আছে মহান আল্লাহর অফুরান বরকত (বারাকাহ)। বর্তমান সময়ে বড় সমস্যা হলো বেশির ভাগই কেবল খাওয়ার ক্ষেত্রেই হালাল খোঁজা হয়, আর উপার্জনের ক্ষেত্রে হালাল-হারামের বাছ-বিচার করা হয় না।

রোববার (১৩ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে হালাল উপার্জনের মাঝে প্রশান্তি আছে বলে উল্লেখ করেন মাওলানা মিজানুর রহমান আজহারী।

তিনি বলেন, ‘হালাল-এর মাঝেই আছে অফুরান বারাকাহ। আমাদের মুসলিমদের বড় সমস্যা হলো, আমরা শুধু খাওয়ার ক্ষেত্রেই হালাল খুঁজি, উপার্জনের ক্ষেত্রে বাছ-বিচার করি না। শয়তান আমাদের মাঝে হারামকে নানাভাবে উপস্থাপন করে বোঝাতে চায়– হারামেই আরাম। অথচ প্রশান্তি আছে হালাল উপার্জনের মাঝে। হোক না সেটা সামান্য, হালাল-এর মাঝেই আছে অফুরান বারাকাহ।’

এর আগে দীর্ঘ সাড়ে চার বছর পর মালয়েশিয়া থেকে সংক্ষিপ্ত সফরে দেশে এসেছিলেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। শুক্রবার (১১ অক্টোবর) ফের এক মাসের জন্য মালয়েশিয়া চলে যান তিনি।

যাওয়ার আগে ওয়াজ-মাহফিল নিয়ে তিনি লেখেন, ‘আমি এ জমিনে কোরআনের আলো ছড়িয়ে দিতে চাই পরিকল্পিতভাবে। তাই আগের মতো জেলায় জেলায় গণহারে তাফসির প্রোগ্রাম করতে চাচ্ছি না। আউটডোর প্রোগ্রাম সীমিত করে, কিছু ইনডোর প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাই। পাবলিক ইভেন্ট ছাড়াও অ্যাকাডেমিক এবং প্রাতিষ্ঠানিক কাজে যুক্ত হতে চাই। এসব স্বপ্ন বাস্তবায়নে আপনাদের সহযোগিতা প্রয়োজন। শিগগিরই এসব প্রকল্পের ঘোষণা আসবে, ইনশাআল্লাহ ‘

বাংলাদেশ সময়: ১৩:০৫:৪৮   ২৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ