চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪



চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

চীনের সঙ্গে সরকার সামরিক যোগাযোগ বাড়াতে চায় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছে। সামনের দিনগুলোতে বাংলাদেশ চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াতে চায়।

রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের সহযোগিতা প্রত্যাশা করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মিয়ানমারে পাঠানোই একমাত্র সমাধান। এ কাজে বাংলাদেশ চীনের আরও আন্তরিক ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে।

এ সময় চীনে বাংলাদেশের রফতানি বাড়ানোর আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের যে কোনো সংকটে পাশে ছিল চীন। কোভিড কিংবা জুলাই আন্দোলনেও চীনা কোম্পানিগুলোর কর্মকর্তারা বাংলাদেশ ছেড়ে যাননি। সব প্রকল্প সময়মতো শেষ হয়েছে।

তিনি বলেন, ঢাকা-বেইজিং সম্পর্ক আগের মতোই অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৩:০১:০৬   ২৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ