জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : পররাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : পররাষ্ট্র উপদেষ্টা
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪



জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বলেছেন অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবের সময় আহতদের জন্য চিকিৎসা সেবা এবং পুনর্বাসনে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে (এনআইটিওআর) আহত ব্যক্তিদের দেখতে যাওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে যতদিন প্রয়োজন ততদিন সহায়তা অব্যাহত থাকবে।’

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসাবে তাদের যোগ্যতার ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের জন্য চাকরির নিয়োগ নিশ্চিত করবে। তিনি বলেন, ‘আমরা এও সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের চিকিৎসকরা যদি মনে করেন এখানে চিকিৎসা করা সম্ভব নয়, আমরা তাদের বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করব।’

ছাত্র-নেতৃত্বাধীন জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নির্মম দমন-পীড়নের শিকার হয় শত শত সাধারণ মানুষ, আহতদের অনেকে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫২:০৫   ২২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৮ ঘন্টা পর মিললো নিখোঁজ ফায়ার সার্ভিসের ডুবুরির মরদেহ
রূপগঞ্জে মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড
জেলা পুলিশের নিরাপত্তায় জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন
জুলাইকে ধারণ মানে শুধু দিবস পালন নয়, বৈষম্যহীন সমাজ গড়া: ডিসি
নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
রথযাত্রা মহোৎসবের উদ্বোধন; সম্প্রীতি ও ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
জুলাই‌ নি‌য়ে কখনও বিতর্ক করা যা‌বে না - এমপি খোকন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ