মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে : এমপি মিলন

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে : এমপি মিলন
সোমবার, ২ মার্চ ২০২৬



মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে : এমপি মিলন

মাদক কোনো শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে। যারা মাদকের সঙ্গে সম্পৃক্ত, মাদক সেবন করেন, তারা নিজেরা শান্তিতে নাই। তারা বাবা-মাকে মানে না, গুরুজনকে শ্রদ্ধা করে না, বড়দের মান্য করে না। যেই ছেলে মাদক সেবন করে, চাঁদাবাজি করে, বেয়াদবি করে, সেই ছেলে বাবা-মাকে মারতে যায়।
যারা অভিভাবক আছেন আপনারা শক্ত হন। মাদকের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার (২ মার্চ) বিকালে উপজেলার জামালপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে চুপাইর জামিউল উলুম সিনিয়র মাদরাসার মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গাজীপুর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন এসব কথা বলেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. হারুন অর রশিদ দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, আহবায়ক কমিটির সদস্য মো. জাহাঙ্গীর কবির, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা, উপজেলা জাসাস-এর সাবেক সভাপতি আরিফ আমান ভূঁইয়াসহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, নবনির্চাচিত সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন ও উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলুর সুস্বাস্থ্য ও কর্মবহুল দীর্ঘায়ু কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:০৬   ৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শিক্ষার মূল উদ্দেশ্য নৈতিকতা ও আদর্শ গড়ে তোলা: সাখাওয়াত
শিক্ষার্থীরাই একদিন দেশকে নেতৃত্ব দেবে: জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নই সরকারের অগ্রাধিকার
চরকাতলাশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়: সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত
মেলান্দহের দুরমুঠ মেলায় মাদকবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড
বাণিজ্য মন্ত্রীর সঙ্গে আইসিএবি প্রতিনিধিদলের সাক্ষাৎ
দুই দিনব্যাপী হজ প্রশিক্ষণ পরিদর্শন করলেন সেনাপ্রধান
আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাপ্রধান
পহেলা বৈশাখ বাঙালির নিজস্ব সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ