আদমজী ইপিজেডে ৫.৮৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » আদমজী ইপিজেডে ৫.৮৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪



আদমজী ইপিজেডে ৫.৮৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

চীনের জিদালাই কোম্পানী লিমিটেড ৫.৮৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (এইপিজেড) একটি জিপার পুলার তৈরির কারখানা স্থাপন করবে।

চীনা মালিকানাধীন এ কোম্পানিটি বার্ষিক ৭ কোটি পিছ জিপার পুলার তৈরি করবে যেখানে ১৮৯ জন বাংলাদেশি নাগরিক কর্মসংস্থানের সুযোগ পাবে। জিদালাই কোম্পানিটি বিশ্ববিখ্যাত জিপার ব্র্যান্ড ‘ওয়াইকেকে’ এর একটি কৌশলগত ব্যবসায়িক অংশীদার।

আজ বুধবার জিদালাই কোম্পানি লিমিটেড এর সাথে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে বেপজা। ঢাকাস্থ বেপজা সদর দপ্তরে এ চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং জিদালাই কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মি. সু সেহ-মিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।

বিনিয়োগের স্থান হিসেবে বেপজাকে বেছে নেয়ায় জিদালাই কোম্পানিকে ধন্যবাদ জানান বেপজার নির্বাহী চেয়ারম্যান। তিনি বলেন, ৪৪ বছর ধরে বিনিয়োগকারীদের সেবা প্রদানের মাধ্যমে বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে বেপজা বাংলাদেশের একটি অন্যতম সফল প্রতিষ্ঠান। তিনি জিদালাই কোম্পানিকে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) আ. স. ম. জামশেদ খোন্দকার, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিবর্গ এবং ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মি. জিন দেগুচি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৩৪:৪৭   ৪৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


তুরস্কের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান - বাণিজ্যমন্ত্রী
মাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
শ্রমঘন শিল্পের বিকাশে প্রশিক্ষিত জনবল তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী
হজ এজেন্সির ১০ কোটি টাকা আটকে দিয়েছে সৌদি আরব
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
মালদ্বীপের মিয়ানজ কলেজকে ২১ হাজারের বেশি বীজ ও সামগ্রী উপহার দিল বাংলাদেশ
চীনের ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে বাংলাদেশ
টেক্সটাইল ও অ্যাপারেল বাণিজ্য প্রসারে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে বিকেএমইএ সভাপতির বৈঠক
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ