মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর

প্রথম পাতা » ছবি গ্যালারী » মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬



মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর

নাটোরের সিংড়ায় মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারপিট করে হাত ভেঙে দিয়েছে বখাটেরা। এ ঘটনায় গতকাল সোমবার বিকেলে সিংড়া থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। আহত ফটিক সর্দার বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মামলা সূত্রে জানা যায়, নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের ফটিক সর্দারের মেয়ে সেতু খাতুনকে পার্শ্ববর্তী লাক্ষীকুড়ি এলাকার ইমান আলী দীর্ঘদিন ধরেই রাস্তাঘাটে ইভটিজিং করাসহ বিভিন্ন কুপ্রস্তাব দিতো।
বিষয়টি জেনে ফটিক সর্দার তার মেয়েকে বিরক্ত না করতে ইমান আলীকে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ইমান আলী তার কয়েকেজন সহযোগী নিয়ে রবিবার সন্ধ্যায় ফটিক সর্দারের উপর দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে ফটিক সর্দার রক্তাক্ত জখম হওয়াসহ তার ডান হাত ভেঙে যায়। এসময় ফটিক সর্দারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে ফটিক সর্দারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ইমান আলী ও তার সহযোগিরা পলাতক রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ইমান আলীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি।

সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাদিয়া সুলতানা জানান, ফটিক আলীর শরীরে বেশ কিছু আঘাত রয়েছে। তার ডান হাত ভেঙে গেছে। আহতকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ফটিক সরদার চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে।
আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩:০৮:২৩   ১৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ