বাজার নিয়ন্ত্রণে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ চান তারেক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাজার নিয়ন্ত্রণে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ চান তারেক
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪



বাজার নিয়ন্ত্রণে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ চান তারেক

দেশের মানুষের ওপর আর্থিক চাপ কমাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবমুখী পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৮ অক্টোবর) এক আলোচনাসভায় ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি বিগত সরকারের আমলে প্রতিষ্ঠিত বাজার সিন্ডিকেট নির্মূলকে অগ্রাধিকার দিতে সরকারের প্রতি আহ্বান জানান। জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রজতজয়ন্তী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সর্বস্তরের মানুষ বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
’ তিনি বলেন, ‘মানুষ যখন অর্ধভোজিত থাকবে তখন নিছক মিষ্টি কথা যথেষ্ট হবে না।’

তারেক রহমান বলেন, ‘আমি অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে দ্রব্যমূল্য কমাতে এবং জনগণকে স্বস্তি দেওয়ার অগ্রাধিকার হিসেবে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।’ তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতাকে ছাড়িয়ে গেছে।’

তিনি বলেন, ‘বিগত সরকারের আমলে প্রতিষ্ঠিত ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দেওয়া চ্যালেঞ্জিং হলেও সদিচ্ছা ও যথাযথ হস্তক্ষেপে তা অসম্ভব নয়।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সরকারের সহযোগীরা এখনো সরকারের জন্য জটিলতা সৃষ্টি ও সফলতা ক্ষুণ্ন করতে ষড়যন্ত্র করছে।’

তারেক রহমান বলেন, ‘সরকারের বেহাল অবস্থা স্পষ্ট হয়ে উঠেছে এবং তারা একটি সুস্পষ্ট অগ্রাধিকার এজেন্ডা প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। আগামী নির্বাচন নিয়ে সরকারের বিভিন্ন উপদেষ্টার পরস্পরবিরোধী বক্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।’

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. জোবাইদা রহমান ভার্চুয়ালি বক্তব্যে ফাউন্ডেশনের রজতজয়ন্তী উপলক্ষে সদস্যদের শুভেচ্ছা জানান।
তিনি ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং মানবতার কল্যাণে কাজ করার জন্য ফাউন্ডেশনের সদস্যদের প্রতি আহ্বান জানান। জোবাইদা বলেন, ‘আমি আশা করি, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবতার সেবায় একটি দৃষ্টান্ত স্থাপন করবে।’

বাংলাদেশ সময়: ২১:৪০:১৯   ৩৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আম গাছ থেকে পড়ে দুই সন্তানের জননীর মৃত্যু
সংবিধান ও কার্যপ্রণালী-বিধি সম্পর্কে সম্যক জ্ঞান সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করে — ডেপুটি স্পীকার
বিএনপি উদার গণতান্ত্রিক দল, আমরা কোনো বিভাজন চাই না : মির্জা ফখরুল
হজযাত্রীদের লাগেজ চুরির অভিযোগ ভিত্তিহীন: মিল্লাত
সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে : স্পিকার
রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
খুলনায় ৮৩৪ অপরাধীকে ধরতে বিশেষ অভিযান শুরু, গ্রেফতার ১৩
শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ : তথ্যমন্ত্রী
বোয়ালমারীতে দুই মাদক কারবারি বাগান থেকে গভীর রাতে আটক
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আঃ গফুর মন্ডলকে দাফন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ