বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলে আটক

প্রথম পাতা » খুলনা » বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলে আটক
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪



বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলে আটক

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ৩টি ফিশিং ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে সংলগ্ন গভীর সাগর থেকে এ ট্রলার ও জেলেদের আটক করে কোস্ট গার্ড ও নৌবাহিনী। পরে আটক ট্রলার ও জেলেদেরকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী ও কোস্ট গার্ডের উদ্ধৃতি দিয়ে মোংলা থানা পুলিশ জানান, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল ভারতীয় জেলেরা।
এ সময় বৃহস্পতিবার সমুদ্রসীমায় টহলরত নৌবাহিনী ও কোস্ট গার্ডের জাহাজ ৩টি ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলেকে আটক করে। পরে বৃহস্পতিবার রাতে আটক ট্রলার ও জেলেদেরকে মোংলার নৌবাহিনী এবং কোস্ট গার্ড দপ্তরে আনা হয়। এরপর ট্রলারে থাকা ২হাজার ৭শ কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ রাতেই নিলাম ৩ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়। পরবর্তীতে রাত ৪টায় আটক ট্রলার ও জেলেদেরকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, এ ঘটনায় থানায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর পক্ষ থেকে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে শুক্রবার বিকেলে আটক জেলেদেরকে বাগেরহাট জেলহাজতে পাঠানো হবে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, আটকের পর ট্রলারসহ ৪৮ জেলেকে প্রথমে কোস্ট গার্ড ও নৌবাহিনীর মোংলা সদর দপ্তরে নিয়ে আসা হয়। সেখান থেকে তাদের মোংলা থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় থানায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের পক্ষ থেকে পৃথক দুটি মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:২৭:৩৬   ৩০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


লালন শাহর ১৩৬তম তিরোধান দিবসে তিন দিনব্যাপী লালন উৎসবের উদ্বোধন
খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ