তত্ত্বাবধায়ক বাতিলে রায়ের তোয়াক্কা করেননি শেখ হাসিনা: বিচারপতি মতিন

প্রথম পাতা » আইন আদালত » তত্ত্বাবধায়ক বাতিলে রায়ের তোয়াক্কা করেননি শেখ হাসিনা: বিচারপতি মতিন
শনিবার, ১৯ অক্টোবর ২০২৪



তত্ত্বাবধায়ক বাতিলে রায়ের তোয়াক্কা করেননি শেখ হাসিনা: বিচারপতি মতিন

সাবেক বিচারপতি এম এ মতিন বলেছেন, রায়ের তোয়াক্কা না করে নিজের সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক বাতিল করে দেন শেখ হাসিনা।

শনিবার (১৯ অক্টোবর) সিআরডিএপি অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

কিছু অধিকার সব কিছুর ঊর্ধ্বে দাবি করে এম এ মতিন বলেন, সব অধিকার সংবিধানে লেখা থাকে না। তাইতো ছাত্ররা এবার বিপ্লবে সে সব অধিকার প্রয়োগ করেছে।

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে বলেন, এ জন্য সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুনর্বহাল করতে হবে। তবেই বিচার বিভাগের স্বাধীনতা আসবে।

এ সময় তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ রাখতে হবে, নাহয় তা সংশোধন করতে হবে। এর বিকল্প নেই বলেও মত দেন সাবেক এই বিচারপতি।

আওয়ামী লীগ সরকারের আমলে বিচারবিভাগ স্বাধীন ছিল না মন্তব্য করে একই অনুষ্ঠানে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট আইনের মাধ্যমে গণমাধ্যমকে কুক্ষিগত করা হয়েছিল। একই অবস্থা ছিল বিচারবিভাগেরও। বিচারবিভাগ ক্ষমতাসীনদের আজ্ঞাবহ ছিল।

বিচার বিভাগকে স্বাধীন করা অত্যন্ত জরুরি বলে মতদেন এই আলোচক।

বাংলাদেশ সময়: ১৫:০৫:২৮   ৩৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
বোয়ালমারীতে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে ২ জনের সশ্রম ‌কারাদণ্ড
মাদারগঞ্জে দুই খুনের মামলা, ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
বোয়ালমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় তিন যুবকের যাবজ্জীবন
আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে: চিফ প্রসিকিউটর
বোয়ালমারীতে ৬ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার
ডেভিড ইমন এবার চাঁদাবাজি মামলায় ৫ দিনের রিমান্ডে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ