ডেঙ্গুতে মৃত্যু ২৫০ ছুঁই ছুঁই, চলতি বছরে আক্রান্ত ৪৯৮৮০

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডেঙ্গুতে মৃত্যু ২৫০ ছুঁই ছুঁই, চলতি বছরে আক্রান্ত ৪৯৮৮০
রবিবার, ২০ অক্টোবর ২০২৪



ডেঙ্গুতে মৃত্যু ২৫০ ছুঁই ছুঁই, চলতি বছরে আক্রান্ত ৪৯৮৮০

সবশেষ ২৪ ঘণ্টায় এডিস মশাজনিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে মারা গেছে ২৪৭ ডেঙ্গু রোগী।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হয়েছে এক হাজার ২৯৮ জন। এ নিয়ে চলতি বছরে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৪৯ হাজার ৮৮০ জন।

রবিবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তেরর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত ছয়জনের মধ্যে পাঁচজনই ঢাকার দুই সিটি করপোরেশনের বাসিন্দা। এ ছাড়া অন্যজন চট্টগ্রাম সিটি করপোরেশনের বাইরের।

তথ্য অনুযায়ী, চলতি বছরে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৪৫ হাজার ৬৯০ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে।
সেই হিসেবে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ১৯০ জন রোগী চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ২২:১০:২৩   ৩২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফেনীবাসীর দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটাবে মুহুরী-কহুয়া বাঁধ - পানিসম্পদ মন্ত্রী
এ বছর ৪৩ লাখ কৃষক কৃষক কার্ড পাবেন -কৃষি মন্ত্রী
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে: মাহদী আমিন
মাদকমুক্ত দেশ গড়তে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান ত্রাণমন্ত্রীর
দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
সরিষাবাড়ীতে দুই দিবসে চাঁদা দিয়েই চলছে অবৈধ করাতকল,লাইসেন্স চান ভুক্তভোগী মালিকেরা
গ্যাসচাপ সংকটে উৎপাদনে যেতে পারছে না যমুনা সারকারখানা, দৈনিক আড়াই কোটি টাকা গচ্ছা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ