নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত দু’জনের পরিবারকে আর্থিক সহায়তা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত দু’জনের পরিবারকে আর্থিক সহায়তা
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪



নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত দু’জনের পরিবারকে আর্থিক সহায়তা

জেলায় আজ বিআরটিএ-এর পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় নিহত দুইব্যক্তি আবু তাহের ও ওসমান গণির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আজ বুধবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত দু’জনের পরিবারকে পাঁচলাখ টাকা করে মোট ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

চেক বিতরণ অনুষ্ঠানে বিআরটিএ’র সহকারী পরিচালক শফিকুল আলম সরকার, জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (শহর ও যানবাহন) জ্যোতির্ময় রায়, জেলা সড়ক পরিবহন গ্রুপের সভাপতি মো. আরেফ রব্বানী মানিক, জেলা শ্রমিকদলের সভাপতি নূর আলম ও সাধারণ সম্পাদক জামিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএরটিএ-এর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের ২০ মার্চ জেলা সদরের জোড়দরগা এলাকায় পিকআপের ধাক্কায় আবু তাহের ও ১২ জানুয়ারি ইটাখোলা চৌধুরীপাড়া এলাকায় মায়ার মোড় নামক স্থানে বালুবাহী ট্রাকের ধাক্কায় ওসমান গণি নামের দুইব্যক্তি নিহত হন।

বাংলাদেশ সময়: ১৮:২২:৫৫   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর
জামালপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শামীম গ্রেপ্তার
বেতন ও কারখানা খোলার দাবিতে ফতুল্লায় ইউনাইটেড এ্যাপারেলের শ্রমিকদের অবরোধ
আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন ও সুশাসন নিশ্চিত করায় সরকারের জোর
ক্যানসার চিকিৎসা ব্যবস্থায় আইএইএ সহযোগিতার গুরুত্ব তুলে ধরলেন বিজ্ঞানমন্ত্রী
ফতুল্লায় চুরি যাওয়া স্বর্ণালংকারের বড় অংশ উদ্ধার, গাড়িচালক গ্রেপ্তার
স্থানীয় সরকার সক্ষমতা বাড়াতে ইউএনডিপির সঙ্গে কাজের প্রত্যাশা মন্ত্রীর
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে প্রথম আফসানা পেলেন ল্যাপটপ
ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম জোরদারের নির্দেশ সাখাওয়াতের
‘অন্তরে বন্দর’ উদ্বোধন, সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে পদক্ষেপের নির্দেশ ডিসির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ