ছাত্রলীগ নিষিদ্ধ: নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ছাত্রলীগ নিষিদ্ধ: নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪



ছাত্রলীগ নিষিদ্ধ: নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগ রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হওয়ায় নারায়ণগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে শহরের সরকারি তোলারাম কলেজ থেকে শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করে চাষাঢ়ায় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে জড়ো হন। পরে সেখানে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ শেষে সমাবেশ করেন তারা।

এসময় শিক্ষার্থীরা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রলীগ সারা দেশে মানুষের ওপর জুলুম, অত্যাচার, টেন্ডারবাজি, দখলবাজি, হত্যাকাণ্ডসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। তাদের ভয়ে বিশেষ করে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ আতঙ্কিত ছিল। সকল শিক্ষা প্রতিষ্ঠান ছিল ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর নিয়ন্ত্রণে। তারা সাধারণ শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে তাদের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে বাধ্য করেছে। সরকার এই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করায় সবার মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৫:৫০:৫৭   ৩২৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিলেটে হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ
১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে ত্রাণমন্ত্রী দুলু
জলবায়ু অর্থায়নে অনুদান চেয়ে ডি-৮-এ বাংলাদেশের প্রস্তাব
নৌপথ সচল করতে আরও সাড়ে ৪ হাজার কিলোমিটার খননের উদ্যোগ
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যা মামলার আপিল নিষ্পত্তিতে নজির, শুরু হচ্ছে তিন হত্যা মামলার শুনানি : আইনমন্ত্রী
শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ