মানুষ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে: আব্দুস সালাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানুষ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে: আব্দুস সালাম
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪



মানুষ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে: আব্দুস সালাম

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, দেশ একটি চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ৫ আগস্টের পর তো এটা কাম্য নয়। ক্রমেই পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। মানুষ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে দেশের বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলের করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।

আব্দুস সালাম বলেন, এ অবস্থা তৈরি হতো না, যদি সংস্কার করে নির্বাচন আয়োজনের পথে হাঁটত সরকার। যখন গণতন্ত্র থাকে না, তখন ষড়যন্ত্র হয়।

যতদ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েন বিএনপির চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব তৈরি করবেন না। সব সংস্কার করতে চান তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলুন। রাউন্ডটেবিলে ডাকেন সব দলকে। জাতীয় ঐক্য গঠন করতে হবে।

বন্যায় সরকারের ভূমিকা কী ছিল? প্রশ্ন রেখে এ বিএনপি নেতা বলেন, জিনিসপত্রের দাম কেন কমানো যাচ্ছে না। চাঁদাবাজদের কেন ধরছেন না। পানি ঘোলা করে অন্যদের সুযোগ দিয়েন না।

তিনি বলেন, জাতিকে হতাশ করে দিলে কিন্তু অন্যকিছু হয়। এই সরকারকে আমরা সফল দেখতে চাই। অন্যকিছু ঘটানোর চেষ্টা করবেন না।

বাংলাদেশ সময়: ১৬:০৬:১২   ২৭৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিলেটে হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিল পুলিশ
১৯ নভেম্বর লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে ত্রাণমন্ত্রী দুলু
জলবায়ু অর্থায়নে অনুদান চেয়ে ডি-৮-এ বাংলাদেশের প্রস্তাব
নৌপথ সচল করতে আরও সাড়ে ৪ হাজার কিলোমিটার খননের উদ্যোগ
আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
রামিসা হত্যা মামলার আপিল নিষ্পত্তিতে নজির, শুরু হচ্ছে তিন হত্যা মামলার শুনানি : আইনমন্ত্রী
শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ