আজমেরী ওসমানের ক্যাডার শিপলু গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজমেরী ওসমানের ক্যাডার শিপলু গ্রেফতার
রবিবার, ২৭ অক্টোবর ২০২৪



আজমেরী ওসমানের ক্যাডার শিপলু গ্রেফতার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর গুলিবর্ষন ও হত্যা মামলার এজাহারনামীয় আসামি রফিকুল ইসলাম শিপলুকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার রাতে তাকে ফতুল্লা থানার হাজীগঞ্জ ওয়াপদারপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার রাত নয়টার দিকে ফতুল্লা থানা সীমান্তের হাজীগঞ্জ ওয়াপদারপুল এলাকায় অভিযান চালিয়ে দূর্ধর্ষ সন্ত্রাসী রফিকুল ইসলাম শিপলুকে গ্রেফতার করা হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র -জনতার ওপর হামলার ঘটনায় দুটি হত্যা সহ নারী নির্যাতন মামলা রয়েছে।

গ্রেফতারকৃত রফিকুল ইসলাম শিপলু ফতুল্লা মডেল থানার হাজীগঞ্জ ওয়াপদারপুল এলাকার ফিরোজ গাজীর পুত্র। সে নারায়ণগঞ্জের ত্রাস আজমেরী ওসমানের ক্যাডার বলে এলাকায় পরিচিত।

বাংলাদেশ সময়: ২৩:০৯:০৯   ৩৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ