নাটকীয়তায় ভরা ম্যাচে ভারতকে হারিয়ে সাফের ফাইনালে নেপাল

প্রথম পাতা » খেলাধুলা » নাটকীয়তায় ভরা ম্যাচে ভারতকে হারিয়ে সাফের ফাইনালে নেপাল
রবিবার, ২৭ অক্টোবর ২০২৪



নাটকীয়তায় ভরা ম্যাচে ভারতকে হারিয়ে সাফের ফাইনালে নেপাল

নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমি ফাইনালে ভুটানকে উড়িয়ে ফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ। এক পেশে ম্যাচে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি ভুটানের মেয়েরা। তবে দিনের আরেক সেমি ফাইনালে হয়েছে নাটকীয়তা। যেখানে ভারতকে টাইব্রেকারে হারিয়েছে নেপাল।

ম্যাচে ফুটবলের লড়াই যেমন জমেছে, তেমনি শক্তির লড়াইও দেখছেন দর্শকরা! মূলত নেপালের একটি গোল নিয়ে নাটকীয়তার শুরু। যে ঘটনায় ৬৭ মিনিট বন্ধ ছিল খেলা।

ম্যাচের ৭২ মিনিটের সময় সংগীতা বাসফো দুর্দান্ত এক দূরপাল্লার শটে গোল করেন। তাতে এগিয়ে যায় ভারত। ভারতীয় ফুটবলাররা যখন নিজেদের ডাগআউটের সামনে গিয়ে উদ্‌যাপনে ব্যস্ত, ঠিক তখনই মধ্যমাঠে বল বসিয়ে নেপালি দল খেলা শুরু করে দেয়। ফাঁকা মাঠে বল জালেও পাঠিয়ে দেন নেপালের প্রীতি রাই।

এই সময় ভারতীয় ফুটবলারদের কেউই মাঠে জায়গামতো ছিলেন না। টেলিভিশন রিপ্লেতে দেখা যায় ভুটানি রেফারি ওম চাকি খেলা শুরুর বাঁশিও বাজিয়েছেন। ভারতীয় দল প্রতিবাদ জানায় স্বাভাবিকভাবেই। রেফারিও তাঁর ভুল বুঝতে পারেন। কিন্তু এই সময় পাল্টা প্রতিবাদ জানায় নেপাল দল।

গ্যালারি থেকে দর্শকরা বোতল ছুড়েন। দশরথ স্টেডিয়ামে নিরাপত্তার জন্য ভারতীয় ফুটবলাররাও মাঝমাঠে আশ্রয় নেন। পরে অবশ্য নেপাল মাঠে ফিরলে খেলা শুরু হয়। নেপালের স্ট্রাইকার সাবিত্রা বাসনেত ম্যাচে ফেরান সমতাও।

নির্ধারিত সময়ে ১-১ গোলের সমতার পর খেলা গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত টাইব্রেকারে ভারতকে ৪-২ গোলে হারায় নেপাল। গতবারের মতো এবারও উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে নেপাল ও বাংলাদেশ।

একই ভেন্যুতে আগামী বুধবার শিরোপা ধরে রাখার লড়াইয়ে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। গতবার নেপালকে ৩-১ গোলে হারিয়ে এই প্রতিযোগিতায় প্রথম শিরোপা জিতেছিল বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২৩:৪২:১৭   ২১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পোর্ট ভ্যালেকে গোল বন্যায় ভাসিয়ে এফএ কাপের সেমিতে চেলসি
বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
ইন্টার মায়ামির নতুন মাঠে প্রথম ম্যাচেই মেসির গোল
হল্যান্ডের হ্যাটট্রিকে লিভারপুলকে উড়িয়ে এফএ কাপের সেমিতে ম্যানসিটি
মায়োর্কার কাছে হেরে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়লো রিয়াল
চীনের বিপক্ষে লড়াই করে হেরে গেল বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের জয়ে স্পীকারের অভিনন্দন
ভারতকে কাঁদিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
কক্সবাজারে ‘আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব’ গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
কিছু মানুষ কারণ ছাড়াই আমাকে পছন্দ করে না: নেইমার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ