শিল্প উপদেষ্টার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিল্প উপদেষ্টার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪



শিল্প উপদেষ্টার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস আজ সকালে সাক্ষাৎ করেন।
বাংলাদেশে ১৭০টি সুইডিশ প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে উল্লেখ করে সুইডেনের রাষ্ট্রদূত এসব প্রতিষ্ঠানকে সার্বিক সহযোগিতার জন্য শিল্প উপদেষ্টার সহায়তা কামনা করেন।
তার বক্তব্যের জবাবে সুইডেনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন শিল্প উপদেষ্টা।

এ সময় রাষ্ট্রদূত আরো জানান, সুইডেনের সরকার বাংলাদেশে নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে আর্থিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে একটি চুক্তি করছে।

এক্ষেত্রে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিক, এসএমই ফাউন্ডেশন ও এসএমসিআইএফ-কে কিভাবে সম্পৃক্ত করা যায়, সে বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা সুইডেনকে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, আইসিটি ও কৃষি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উন্নয়নে কারিগরি সহযোগিতা প্রদানের অনুরোধ করেন।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৮:৪৩   ২৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কেউ সফল হতে পারে না : মৎস্য প্রতিমন্ত্রী
তিন দশকের মধ্যে সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদল ভারতে পাঠাচ্ছে কানাডা
বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধব করতে এসটিএসের সৌন্দর্যবর্ধন করল ডিএসসিসি
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের
সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই : ভূমি প্রতিমন্ত্রী
কালকিনিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ