ফাহিমকে প্রধান করে গঠনতন্ত্র সংশোধন কমিটি গঠন বিসিবির

প্রথম পাতা » খেলাধুলা » ফাহিমকে প্রধান করে গঠনতন্ত্র সংশোধন কমিটি গঠন বিসিবির
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪



ফাহিমকে প্রধান করে গঠনতন্ত্র সংশোধন কমিটি গঠন বিসিবির

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তনের হাওয়া বইছে দেশের প্রতিটি ক্ষেত্রেই। ক্রীড়াঙ্গনও তার ব্যতিক্রম নয়। ক্রিকেট বোর্ড থেকে ফুটবল ফেডারেশন, সবখানেই পরিবর্তন এসেছে।

নাজমুল হাসান পাপনের পরিবর্তে বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ। তার নেতৃত্বে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। এবার পরিবর্তন আসতে বিসিবির যাচ্ছে গঠনতন্ত্রে।

বুধবার (৩০ অক্টোবর) বোর্ডসভা শেষে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গঠনতন্ত্র সংশোধন কমিটির প্রধান করা হয়েছে নাজমুল আবেদীন ফাহিমকে।

জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববির জায়গায় জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর হয়ে বিসিবির পরিচালক হয়েছেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম।

বিবৃতি আরও জানানো হয়েছে, দেশের তিনটি টেস্ট ভেন্যু— মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে আধুনিক জিম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ড সভায়।

বাংলাদেশ সময়: ১২:৩৭:০২   ৩৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ