কচুক্ষেতে সেনা ও পুলিশের গাড়িতে পোশাক শ্রমিকদের আগুন, গুলিবিদ্ধ ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » কচুক্ষেতে সেনা ও পুলিশের গাড়িতে পোশাক শ্রমিকদের আগুন, গুলিবিদ্ধ ২
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪



কচুক্ষেতে সেনা ও পুলিশের গাড়িতে পোশাক শ্রমিকদের আগুন, গুলিবিদ্ধ ২

রাজধানীর মিরপুর-১৪ এর কচুক্ষেত এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি এবং পুলিশের ব্যবহার করা লেগুনায় আগুন দিয়েছেন পোশাক শ্রমিকরা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। শ্রমিকদের আন্দোলনে কচুক্ষেত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

খোঁজ নিয়ে জানা যায়, সকালে ডায়না গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে কচুক্ষেত সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ ও সেনাবাহিনী শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন।

শ্রমিকরা ইট পাটকেল ছুড়তে থাকে। আত্মরক্ষায় পুলিশ লাঠিচার্জ করলে বিক্ষুব্ধ শ্রমিকরা সেনাবাহিনীর গাড়ি ও পুলিশের লেগুনা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। শুরু হয় ধাওয়া পাল্টাধাওয়া। এ সময় নারীসহ দুই শ্রমিক গুলিবিদ্ধ হন। এক পর্যায়ে সেনাবাহিনীর আরও সদস্য এসে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে, আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে দেয়া আগুন নিয়ন্ত্রণে এনেছে।

এ বিষয়ে ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ ফয়সাল জানান, গার্মেন্টস শ্রমিকরা হঠাৎ করে তাদের আন্দোলন থেকে পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৩৯:১৬   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ