আগামী ২ বছরে পাঁচ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে: উপদেষ্টা আসিফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগামী ২ বছরে পাঁচ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে: উপদেষ্টা আসিফ
শুক্রবার, ১ নভেম্বর ২০২৪



আগামী ২ বছরে পাঁচ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে: উপদেষ্টা আসিফ

আগামী দুই বছরে সরকারিভাবে অন্তত ৫ লাখ কর্মসংস্থান তৈরির চ্যালেঞ্জ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

উপদেষ্টা আসিফ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়েই এই সরকার গঠিত হয়েছে।‌

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, তরুণরা স্বাধীনতার জুলাই বিপ্লবে রক্ত দিয়েছে। নতুন দেশ গঠনে তরুণরাই মূল চালিকাশক্তি।

তিনি বলেন, তরুণদের নিয়ে শুধু বাংলাদেশের মানুষই নয় সমগ্র পৃথিবী নতুন করে ভাবছে। অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কারণ বাংলাদেশের তরুণরা এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে পৃথিবীকে একটি নতুন পথ দেখিয়েছে। ফলে এই তারুণ্য বাংলাদেশকে পরবর্তীতে কোথায় নিয়ে যাবে পুরো পৃথিবী এখন সেটি দেখার অপেক্ষায়।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৭:৫২:২৫   ২৭১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ডিবি অভিযান: বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ১৪০
অবহেলিত-অধিকার বঞ্চিত শিশুদের পুনর্বাসন করাই আমাদের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী
স্টার ট্রেক, এক্স-মেন তারকা প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন
কাউখালীতে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, চার ব্যবসায়ীকে জরিমানা
প্রধানমন্ত্রীর জাপান সফর ঐতিহাসিক অর্জন : রিজভী
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত শ্রমবাজার ও রেমিট্যান্সে নেতিবাচক প্রভাব ফেলবে— সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির
আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়ল শিশু মায়ার
ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ
‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছায় ‘ট্রান্সজেন্ডার’ বলেছি: শিক্ষামন্ত্রী
জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ