স্টার ট্রেক, এক্স-মেন তারকা প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্টার ট্রেক, এক্স-মেন তারকা প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬



স্টার ট্রেক, এক্স-মেন তারকা প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন

ব্রিটিশ শেক্সপিয়ারীয় অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন। তিনি স্টার ট্রেক ও এক্স-মেন ফ্র্যাঞ্চাইজিতে অভিনয়ের মাধ্যমে হলিউডের বড় তারকায় পরিণত হন। লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় বুধবার ৮৬ বছর বয়সে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্যাট্রিকের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে বৃহস্পতিবার এক বিবৃতিতে বলা হয়, আলঝেইমার ও লিউই বডি ডিমেনশিয়ায় ভোগা এই অভিনেতা বুধবার মারা গেছেন। তাঁর গভীর কণ্ঠস্বর ও কাজগুলো স্মরণীয় পারফরম্যান্সের সঙ্গে চিরকাল জড়িয়ে থাকবে।

ইংল্যান্ডের ইয়র্কশায়ারে জন্ম নেওয়া এই অভিনেতা ব্রিটেনে রয়্যাল শেক্সপিয়ার কোম্পানি ও লন্ডনের ন্যাশনাল থিয়েটারের মঞ্চে অভিনয় করেছেন। পাশাপাশি কাজ করেছেন ব্রিটিশ টেলিভিশনে।

বয়স ৪০ পেরোনোর পর ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’ সিরিজে ক্যাপ্টেন জ্যঁ-লুক পিকার্ড চরিত্রে অভিনয়ের সুযোগ পান। এর মাধ্যমে তিনি পপ সংস্কৃতির ইতিহাসে জায়গা করে নেন। পরে ‘এক্স-মেন’ ও মার্ভেলের একাধিক চলচ্চিত্রে প্রফেসর চার্লস জেভিয়ার চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান।

প্যাট্রিকের মৃত্যু নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনি মানুষের জীবন, আবেগ ও অভিজ্ঞতার কাব্যিক জটিলতাকে নিজের অভিনয়ে ফুটিয়ে তুলেছেন। তাঁর অভিনয় শুধু মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সেই নয়, বরং স্টারশিপ এন্টারপ্রাইজের মাধ্যমে কল্পবিজ্ঞানের জগতেও আশা ছড়িয়ে দিয়েছে।’

বাংলাদেশ সময়: ১৬:১২:৩৮   ৭ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: পেটের ভেতর ও শরীরে লুকিয়ে আনা ৪৫০০ পিস ইয়াবাসহ আটক ৩
জামালপুরে যৌনপল্লীতে সাড়ে ৬ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ সিয়াম ৭ দিন পর ঢাকা থেকে উদ্ধার: পুলিশ জানায় স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ডিবি অভিযান: বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ১৪০
অবহেলিত-অধিকার বঞ্চিত শিশুদের পুনর্বাসন করাই আমাদের লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী
স্টার ট্রেক, এক্স-মেন তারকা প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন
কাউখালীতে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান, চার ব্যবসায়ীকে জরিমানা
প্রধানমন্ত্রীর জাপান সফর ঐতিহাসিক অর্জন : রিজভী
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত শ্রমবাজার ও রেমিট্যান্সে নেতিবাচক প্রভাব ফেলবে— সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির
আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়ল শিশু মায়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ