সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে : সমাজকল্যাণ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে : সমাজকল্যাণ উপদেষ্টা
সোমবার, ৪ নভেম্বর ২০২৪



সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে : সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সরকার পিছিয়ে পড়া এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে।

আজ এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)’র বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হু ইউয়ুন জেউন -এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি প্রতিনিধি দলের উদ্দেশে এসব কথা বলেন।

কান্ট্রি ডিরেক্টর মন্ত্রণালয়ের চলমান ৬টি গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা করেন এবং বিশেষ করে আসন্ন প্রকল্প ও টেকনিক্যাল কাজের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ সামাজিক সুরক্ষা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের সুযোগ অন্বেষণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদেরকে মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য সরকার পরিকল্পনা গ্রহণ ও কাঠামো তৈরি করছে।

এসময় এশীয় উন্নয়ন ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এডিবির চলমান সামাজিক সুরক্ষা কর্মসূচী এবং ঢাকা ও সিলেটে হিজড়া (ট্রান্সজেন্ডার) জনসংখ্যার জন্য পরিষেবাগুলোকে সহায়তা করতে এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিশ্রুতি পুনঃব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২২:২১:০৩   ৩৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ