আমাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই: রেল উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই: রেল উপদেষ্টা
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪



আমাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই: রেল উপদেষ্টা

আমাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই। তাই কাউকে বেআইনিভাবে প্রকল্পও দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে রেল ভবনে রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

ফাওজুল কবির খান বলেন, কর্ণফুলী টানেল নিয়ে এখন নানা ধরনের প্রতিবেদন হচ্ছে। কিন্তু টানেল নিয়ে আর কিছুই করার নেই। কারণ, প্রকল্পটা হয়ে গেছে। ফলে সাংবাদিকদের অনুরোধ করব, আপনারা আগেই একটা প্রকল্পের ভালো-খারাপ, সুবিধা-অসুবিধা কোনো রাজনৈতিক বিবেচনায় কিছু হচ্ছে কি না, সেই বিষয়গুলো আগেই তুলে ধরবেন, তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।

এ সময় রেলের রুট রেশনালাইজেশন নিয়েও কথা বলেন উপদেষ্টা।

তিনি বলেন, সবাই তার বাড়ির কাছে রেলস্টেশন চায়। সেটা হয়তো আমরা দিতে পারব না। তবে রেলের রুট রেশনালাইজেশনের কাজে হাত দিয়েছি। সেই জায়গায় আপনাদের সহযোগিতা চাই।

উপদেষ্টা আরও বলেন, ইতোমধ্যেই আমরা ই-টিকেটিং ব্যবস্থার পরিবর্তন এনেছি। আপনারা হয়তো সেটা দেখতে পাচ্ছেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:৪৭   ৩৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ