চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বুধবার, ৬ নভেম্বর ২০২৪



চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চাঁদাবাজি আগের তুলনায় বেড়ে গেছে। তবে কোনোভাবেই চাঁদাবাজি করতে দেওয়া হবে না।

বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অপরাধী যেই হোক, ছাড় পাবে না। মোহাম্মদপুর এলাকায় সম্প্রতি যেভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা হয়েছে, সেই মডেলে ঢাকার বিভিন্ন স্থানে বর্তমান পরিস্থিতি থেকে উন্নত করা হবে। ঢাকার বাইরে থেকে যেসব পুলিশ এসেছেন, তাদের অলিগলি চিনতে সময় লাগবে। তাদেরকে একটু সময় দিতে হবে।

তিনি বলেন, ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে, তবে আরও ভালো করতে হবে। রাস্তার সব দোকানপাট আপাতত সরানো হবে। সড়ক দখল করে যেন কোনো দোকান না বসে সেগুলো মনিটোরিং করা হবে। আপনাদেরও সহযোগিতা লাগবে। ফুটপাতের দোকানগুলো থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মূল সড়কে যেন অটোরিকশা না আসে, সেজন্য তাদের চার্জ (অটোরিকশার ব্যাটারি চার্জ) দেওয়ার পথ বন্ধ করতে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবো।

তিনি বলেন, মূল সড়কে যেন অটোরিকশা না আসে, সেজন্য তাদের চার্জ (অটোরিকশার ব্যাটারি চার্জ) দেওয়ার পথ বন্ধ করতে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব।

বাংলাদেশ সময়: ১৪:৪৮:২৩   ২৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
আলফাডাঙ্গায় স্বচ্ছতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবিতে যুবদলের সংবাদ সম্মেলন
ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ