বরগুনার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বরগুনার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
বুধবার, ৬ নভেম্বর ২০২৪



বরগুনার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

জেলার আমতলীতে বুধবার দুপুর ১২টায় মৎস্য বিভাগের উদ্যোগে বিভিন্ন জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় চলতি অর্থবছরে পোনা মাছ অবমুক্ত করণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান করা হয় আমতলী উপজেলা পরিষদের অভ্যন্তরে। দুপুর ১২টার দিকে আমতলীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাসের তত্বাবধানে পোনা অবমুক্ত করণ কার্যক্রম উদ্বোধন করেছেন আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম। এ সময়ে উপস্থিত ছিলেন আমতলীর সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক হাসান, আমতলী-তালতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রুহুল আমিন প্রমুখ।

আমতলী উপজেলা মৎস্য অফিসের ফিল্ড ফ্যাসিলিটেটর ইশরাত হোসেন হিমেল জানান, উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি পুকুর ও জলাশয় এবং উন্মুক্ত খালে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০৩:১৬   ৩৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ